কিভাবে অনলাইন থেকে ড্রপশিপিং এর মাধ্যমে আয় করা যায় – DropShipping Business For Sale 2026

ড্রপশিপিং এর মাধ্যমে আয়

কিভাবে অনলাইন থেকে ড্রপশিপিং এর মাধ্যমে আয় করা যায় – DropShipping Business For Sale 2026

ড্রপশিপিং এর মাধ্যমে আয় করা যাই এটা হয় ত বা আপনারা অনেকে জানেন বা শুনে থাকবেন। কিন্তু কিভাবে করতে হয় তা অনেকেই জানি না। ঠিক আছে এই বিষয় টি আপনাদেরকে সহজ ভাবে বোঝাই চলুন যে কিভাবে অনলাইন থেকে ড্রপ শিপিং এর মাধ্যমে আয় করা জায়।


ড্রপশিপিং বিজনেস কি?

আপনারা অনেকে জানেন অনলাইনে প্রোডাক্ট সেল করে টাকা ইনকাম করা যায়। আর এই প্রডাক্ট আপনাকে নিজে তৈরি করে হোক বা কিনে নিয়ে আসতে হবে। এবং সেই প্রোডাক্ট গুদাম বা স্টোর করতে হবে ।

সেই প্রোডাক্ট এর ছবি তুলে আপনার ফেসবুক পেজ অথবা Android App / ওয়েব সাইট এ পোস্ট করে সেই সেই পোস্ট কে বুস্ট করার পর যত গুলো সেল আসবে সেই সেলের উপরে ভিত্তি করে আপনার ইনকাম হবে। নিচে আমরা বিস্তারিত জানব তবে তার আগে জেনে নেই ড্রপশিপিং কি হালাল নাকি হারাম।


ড্রপশিপিং কি হালাল?

ভাবছেন ড্রপশিপিং করে টাকা ইনকাম করবেন কিন্তু জানেন না যে ড্রপশিপিং আসলে কি হারাম নাকি হালাল।

হ্যাঁ বন্ধুরা এটি সম্পূর্ণ রুপে হালাল।

কেন না, আপনাকে ইনভেস্ট করতে হবে প্রোডাক্ট তৈরি ও ডেলিভারি করতে হবে আবার সেই পণ্য তৈরি করতে যা খরচ হবে তা আপনার ইনভেস্ট।

আর আমরা জানি যে ইসলামিক কানুন উনুসারে কম খরচে কিনে বা তৈরি করে তা বেশি দামে বিক্রি করা হালাল। আর সেই দিক থেকে বিবেচনা করে এটি কে হালাল ভাবে ধরা হয়।


ড্রপশিপিং শুরু করতে কত টাকা লাগে?

ড্রপশিপিং শুরু করতে কত টাকা লাগে এটা আসলে বলতে গেলে আগে আমাদের জানতে হবে ড্রপশিপিং কত প্রকার ড্রপশিপিং মুলত ২ প্রকার অনলাইন ড্রপশিপিং ও অফলাইন ড্রপশিপিং। আপনি যদি ফেসবুক অথবা ইউটিউব এ ড্রপশিপিং করতে চান তাহলে আপনার খুব নাম মাত্র খরচ হবে।

তবে অরগানিক ভাবে যদি এই ড্রপশিপিং করে আয় করতে চান তাহলে খুব অল্প পরিমানে সেল আসবে এবং আপনার লাভ বা প্রফিট কম হবে।

আর এই লাভ বা প্রফিট বাড়াতে চাইলে আপনাকে পেইড মার্কেটিং করতে হবে। আর পেইড মার্কেটিং করতে হলে তো আপনাকে কিছু টাকা খরচ করতে হবে।

অনুমানিক বুস্টিং এর জন্য প্রতিদিন যদি ৫০০ টাকা খরচ করেন তাহলে ১২০ টাকার প্রোডাক্ট এর জন্য না হলেও ২০ টি ভাল রেস্পন্স পাবেন আর তাদের কে কল অথবা মেসেজ দিয়ে কনভেন্স করে কাস্টমার হিসেবে কনভারট করতে হবে।

অনলাইন ড্রপশিপিং কি?

বাংলাদেশে বেশ কিছু ড্রপশিপ ভেন্ডর আছে আপনি চাইলে তাদের কাছে থেকে তাদের প্রডাক্ট নিয়ে তাদের ছবি এবং লেখা কপি করে আপনার সোসাল মিডিয়াতে মারকেটিং করে কোনো রকম কস্ট না করে আপনার হাতে থাকা মোবাইল অথবা লাপ্টপ দিয়ে অনায়াসে এই কাজ টি করতে পারেন। অনলাইনে এ ড্রপশিপ বিজনেস করতে হলে হলে অনাইনে ভেন্ডর খুজে নিতে হবে। যেমন ধরুন

অফলাইন ড্রপশিপিং কি?

আমরা যারা সাধারনত অফলাইন ড্রপশিপিং এর মাধ্যমে আয় করে থাকি তারা জানি যে অফলাইন ড্রপশিপিং বলতে ফিজিক্যাল প্রডাক্ট সেল করাকে বুঝি। যেমন ধরুন ল্যাপটপ, মোবাইল ও বিভিন্ন এক্সেসরিস অথবা নিজের প্রডাক্ট বিক্রি করাকেই অফলাইন ড্রপডশিপিং বলে।

আপনার জন্য কোনটা ভাল হবে?

চলুন জেনে নেই আপনার জন্য কোনটা ভাল হবে আর আপনি কিভাবে ড্রপশিপিং এর মাধ্যমে আয় করতে পারেন। যদি আপনার কাছে কোন টাকা না থাকে তাহলে আপনার জন্য সেরা উপাই হচ্ছে অনলাইন ড্রপশিপিং করা।

আর যদি মনে করেন যে আপনার কাছে ব্যাবসা করার মত পর্যাপ্ত টাকা আছে অথবা আপনার কাছে প্রোডাক্ট আছে তাহলে আপনি অফলাইন ড্রপশিপিং করতে পারেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন আপনার জন্য কোনটা ভাল চয়েজ হবে।


ড্রপশিপিং কিভাবে শুরু করব?

ড্রপ শিপিং যদি আপনি শুরু করতে চান তাহলে আপনাকে প্রথমে লাভজনক নির্দিষ্ট কোন একটি ক্যাটাগরি নির্বাচন করতে হবে।

এবার আপনাকে বিশ্বস্ত কোন ড্রপ শিপিং সরবরাহকারী যেমন আলীএক্সপ্রেস অথবা বাংলাদেশের লোকাল পপুলার কোন প্লাটফর্ম খুঁজে নিতে হবে এবং সেখানে একাউন্ট তৈরি করতে হবে।

এবার আপনাকে ড্রপশিপিং এর মাধ্যমে আয় করতে চাইলে একটি অনলাইন স্টোর অথবা একটি ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে হবে এবং সেখানে আপনার প্রোডাক্টের ছবি ডেসক্রিপশন ইত্যাদি যুক্ত করতে হবে।

এরপর আপনাকে সোশ্যাল মিডিয়া একাউন্ট তৈরি করে সেখানে ডিজিটাল মার্কেটিং শুরু করতে হবে আপনার প্রোডাক্টটি বিক্রি করার জন্য 

ড্রপশিপিং শুরু

তাহলে এবার জেনে নেওয়া যাক কিভাবে ড্রপশিপিং শুরু করা যায়.  আর কিভাবে আপনি ড্রপ শিপিং এর মাধ্যমে আয় করতে পারেন সে বিষয়ে।

ড্রপশিপিং প্লাটফর্ম নির্বাচন

বাংলাদেশে বেশ কিছু ড্রপ শিপিং প্ল্যাটফর্ম আছে এর মধ্যে উল্লেখযোগ্য প্ল্যাটফর্ম হলো SelfShop চলুন জেনে নেই স্টেপ বাই স্টেপ কিভাবে শুরু করবেন আপনার ড্রপশিপিং এর মাধ্যমে আয় করা। এছারাও বাংলাদেশে পুঁজি ছাড়া ড্রপশিপিংয়ের জন্য সেরা ShopBase BDDropshipping.com.bd– এর মতো প্ল্যাটফর্ম।


আরও দেখুনঃ গার্মেন্টস স্যাম্পল কি এবং তার প্রকারভেদ | Types of Garments Sample 2026

মোবাইল দিয়ে কি dropshipping শুরু করা।

আপনি চাইলে এটি আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে ড্রপশিপিং এর মাধ্যমে আয় করতে পারবেন এজন্য আপনাকে SelfShop এর অ্যাপ ডাউনলোড করতে হবে অ্যাপ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন ।

ড্রপশিপিং এর মাধ্যমে আয়

ড্রপশিপিং একাউন্ট তৈরি ।

আপনি যদি অ্যাপ না ইউস করেন আপনি চাইলে তাদের ওয়েব সাইট থেকে এই কাজ টি করে ড্রপশিপিং এর মাধ্যমে আয় করতে পারেন। আমরা যেহেতু মোবাইল ফোন দিয়ে ড্রপশিপিং করে আয় করতে চাই তাই এই অ্যাপ টি ইউস করতে হবে।

এবার অ্যাপ টি ওপেন করুন নিচে খেয়াল করুন।

এখানে দেখুন কোন প্রকার ইনভেস্টমেন্ট ছারাই নিজের বিজনেস শুরু করার সুযোগ করে দিচ্চে এই প্লাটফর্ম।

এবার পরবর্তী বোতামে কয়েকবার ক্লিক করুন এবং এখনই শুরু করুন আসবে এবারে এখানে ক্লিক করুন।

এবার আপনাকে এখানে একটি প্রফাইল তৈরি করতে হবে। প্রফাইল ক্রিয়েট না করলে আপনি প্রডক্ট এর মূল্য দেখতে পারবেন নাই তাই আপনাকে অবশ্যই একটি প্রফাইল ক্রিয়েট করতে হবে।

আরও দেখুনঃ জেনে নিন জন্ম নিবন্ধন করতে কত টাকা লাগে 2026 । Birth Registration BD

চলুন কিভাবে এই খানে আপনি একটি প্রফাইল তৈরি করতে পারেন এবং আপনার ড্রপশিপিং এর মাধ্যমে আয় করার সিস্টেম চালু করতে পারেন সেই বিষয় টি দেখি।

একটি প্রোফাইল তৈরি করুন

নিচে থেকে প্রোফাইল এ ক্লিক করে সাইন ইন এ ক্লিক করুন

ক্লিক করার পর আমাদের যদি আগে একাউন্ট থেকে থাকে তবে লগিন করতে হবে। যেহেতু আপনার কোন একাউন্ট এখানে নাই তাই ক্রিয়েট নিউ একাউন্ট এ ক্লিক করতে হবে।

আরও দেখুনঃ পল্লী বিদ্যুৎ বিল চেক করার নিয়ম – পে বিল বিকাশ 2026

এবার আমাদের কে একটি সচল ইমেইল দিতে হবে এবং আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনার নাম, মোবাইল নং, একটি পাস ওয়ার্ড এবং সেম পাস ওয়ার্ড আরেকবার দিয়ে ক্রিয়েট একাউন্ট এ ক্লিক করবো।

আপনি চাইলে আপনার ফোন লগিন থাকা গুগল একাউন্ট সিলেক্ট করেও এই একাউন্ট করে নিতে পারবন।

এরপর এ পারমিশন চাইতে পারে আপনাকে এখন এলাউ করে দিতে হবে। এবং এখানে আপনার সামনে ২ টি প্যাকেজ শো করবে এই খান থেকে আপনাকে যেকোনো একটি বেছে নিত হবে। এখানে আমি বাসিক যে প্ল্যান আছে সেটি চুজ করছি।

এখন নিচের দিকে স্ক্রল করে পে নাও বোতামে ক্লকি করতে হবে।

ড্রপশিপিং এর মাধ্যমে আয়

আমাদের ইনভইচ তৈরি করা হয়ে গেছে, এখন জাস্ট আমাদের পেমেন্ট করতে হবে যা পরবর্তী ১ মাস পর্যন্ত চলবে ৯৯৯ ৳ দিয়ে। যদি আপনার কাছে কোন কুপন কোড থাকে তবে এখানে দিয়ে ডিস্কাউন্ট পেয়ে যাবেন।

এখন আপনাকে পেমেন্ট করতে হবে, আপনি বিকাশ , রকেট , নগদ সহ আরও বেশ কিছু সিস্টেম এ টাকা পরিশোধ করতে পারবেন।

আরও দেখুনঃ স্টেপ বাই স্টেপ কিভাবে উইন্ডোজ সেটআপ দিতে হয় – how to install windows 11 Bangla

পেমেন্ট সফল হলে আপনাকে এই পেজ এ নিয়ে আসবে এবং এবার আপনি সেলফ শপ এর বেশ কিছু ফিচার আক্সেস পাবেন। এখানে আমাদের সামনে অনেকগুলো ক্যাটাগরি দেখাচ্ছে। এই ক্যাটাগরি থেকে আপনার পছন্দের প্রোডাক্ট বেছে নিতে হবে।


যে ক্যাটাগরি তে ক্লিক করবেন সেই ক্যাটাগরি র প্রডক্ট দেখতে পাবেন। আমার ক্ষেত্রে আমি Electronic Accessories বেছে নিচ্ছি। আ পনারা আপনাদের নিস অনুযায়ী প্রোডাক্ট বেছে নিবেন।

এবার ড্রপশিপিং এর মাধ্যমে আয় এর এই পর্যায়ে আমরা যেকোনো একটি প্রোডাক্ট বেছে নিব যেমন আমি এই প্রোডাক্ট টি নিতে চাচ্ছি বা বিক্রি করতে চাছি নিচে দেখুন আমি যেই প্রোডাক্ট টি বেছে নিয়েছি এবার কিন্তু এই প্রোডাক্ট এর দাম শো করছে কিন্তু এখানে প্রোফাইল বানানোর আগে কিন্তু আগে দেখাচ্ছিল না।

এই প্রোডাক্ট এ ক্লিক করলে আরও বিস্তারিত জানতে পারব এবং আমাদের বিক্রির জন্য লেখা ও ছবি গুলো একসাথে ডাউনলোড করতে হবে। নিচে দেখুন আপনারা আপনাদের কাঙ্খিতছবি গুলো সেভ করে নিবেন।

ড্রপশিপিং এর মাধ্যমে আয়

প্রোডাক্ট ডিস্ক্রিপ্সন কপি করা

কপি করা হলে এবার আপনাকে এই ছবি ও ডেস্ক্রিপ্সন দিয়ে আপনার ফেসবুক পেজ অথবা ওয়েব সাইট এ পোস্ট করতে হবে।

আর হ্যাঁ আপনাদের যদি কম দামে ইকমারস ওয়েব সাইট দরকার হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর যদি কিভাবে একটি ওয়েব সাইট বানাতে হয় সেই বিষয় এ জানতে চান তাহলে এই পোস্টের নিচে কমেন্ট করুন।

আমি আপনাদের কে বিস্তারিত গাইড করবো।

কিভাবে প্রফিট করবেন?

ফেসবুক এ আপনি একটি পোস্ট করলেন একটি হেডফন বিষয়ে এবং এর দাম দিলেন ১৫০০ ৳ কিন্তু আপনি এখানে পাবেন ৯৯৯৳ তে । আর এই ভাবে আপনি প্রটি আইটেম এ লাভ করতে পারবেন। যদি দিনে ১০ টি প্রডক্ট সেল করতে পারেন তবে ২০০০ ৳ টাকার মত প্রফিট করতে পারবেন


অর্ডার আসার পর যা করবেন

ধরুন আপনি যেকোনো ভাবে যেকোনো প্লাটফর্ম এ বিক্রি করে ফেলেছেন এবার কি করবেন?

এবার আপনি আবার সেই আগের প্রোডাক্ট ডিটেইলস পেজ এ আসবেন এবং এখানে আগে আপনি আগে কণ্টীটি দিবেন মানে কইটা অর্ডার আপনি পেয়েছেন তা এখানে দিতে হবে যেমন আমি একটি অর্ডার পেয়েছি তাই এখানে ১ দিলাম। আর দেখতে পারবেন এই আইটেম এর স্টক কয় টি আছে।

ড্রপশিপিং এর মাধ্যমে আয়

এবার কত টাকা করে বিক্রি করবেন তা লিখুন , আমার ১২০০ টাকায় বিক্রি করে ড্রপশিপিং এর মাধ্যমে আয় ২২৬ টাকা । আপনি আপনার দাম বসিয়ে দিবেন। আরও দেখুনঃ কক্সবাজার দর্শনীয় স্থান – ভ্রমণ পরিকল্পনা, খরচ ও বিস্তারিত গাইড 2026

এবার সব চেক করে বাই নাও এ ক্লিক করুন।

 

এখন আপনাকে অর্ডার টি কনফার্ম করতে হবে। যেমন আপনি যে অর্ডার পাবেন সেই কাস্টমার এর দেওয়া নাম ঠিকানা ও নাবার এখানে দিবেন।

এর পর কাস্টমারের ডেলিভারি সিটি দিতে হবে।

একটু নিচের দিকে নামলে দেখতে পারবেন ডেলিভারি চার্জ কত টাকা।

এবার এখানে আপনি যদি ডেলিভারি চার্জ আগে থেকে পেয়ে থাকেন তাহলে ইয়েস দিবেন আর আর যদি না পেয়ে থাকেন তাহলে নো দিবেন , আর নো দিলে কাস্টমার যখন প্রডাক্টি হাতে পাবে তখন কাস্টমারের কাছে থেকে ডেলিভারি ম্যান ডেলিভারি চার্জ টা নিয়ে আসবে ।

এখানে ডেলিভারি ফি টা কিভাবে নিবেন সেই টা এখানে দিতে হবে তবে ডিফল্ট ভাবে একাউন্ট ওয়ালেট ই থাকে ।

সব শেষে অর্ডার সামারি দেখতে পারবেন । এখানে আমার ৯৭৪৳ বিক্রি আর লাভ ২২৬৳ ডেলিভারি চার্জ ১৩০ ৳ মোট ১৩,৩০ টাকা।

অবশ্যই চেক বক্স টিক তুলে দিতে হবে তারপর পে কনফার্ম করুন।

মনে রাকবেন ডেলিভারি চার্জ আপনাকে আপনার ওয়ালেট এ রাখতে হবে , আর তার মানে এই নয় যে ডেলিভারি চার্জ কম্পানি নিয়ে যাবে। ডেলিভারি চার্জ ও প্রফিট এর টাকা আপনি রিটার্ন পেয়ে যাবেন আর এই ভাবেই ড্রপশিপিং এর মাধ্যমে আয় করা যায় সহজেই।

এখন আপনার শেষ কাজ

ভাই এখন আর আপনার কনো কাজ নাই এখন শুধু অপেক্ষা করা ছাড়া। যখন প্রডাক্টি কোম্পানির পক্ষ থেকে পৌঁছে যাবে তখন ডেলিভারি ম্যান কম্পানিকে রিপোর্ট করলে ই অটো আপনার ওয়ালেট এ যুক্ত হয়ে যাবে।

FAQ

Dropshipping কিভাবে শুরু করব?

নিস নির্বাচন করুন সাপলাইয়ার নির্বাচন করুন প্রোডাক্ট  অনলাইন স্টোর বা ওয়েবসাইট তৈরি করুন। 

বাংলাদেশের সেরা ড্রপশিপিং ওয়েবসাইট কোনটি?

বাংলাদেশে শীর্ষ কয়েকটি প্ল্যাটফর্মের মধ্যে রয়েছে EasyDrop, ShopBasedBD, DropShop: BDSHOP.COM
 
 
 

Faredul Ali

আমি একজন টেকনলজি প্রেমি। বিভিন্ন টেক ও অনলাইন ইনকাম সহ শিক্ষামূলক পোস্ট করে থাকি।


Share:

104 views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



Category