গার্মেন্টস স্যাম্পল কি এবং তার প্রকারভেদ | Types of Garments Sample 2026

গার্মেন্টস স্যাম্পল কি এবং তার প্রকারভেদ

গার্মেন্টস শিল্প আমাদের দেশের জন্য এক বিরাট সম্ভাবনা। বাংলাদেশে গার্মেন্টস সংখ্যা রয়েছে প্রায় ৪২০০ ও বেশি। আমি নিজেও একজন গারমেন্টস কর্মী আর সেই সুবাদে আজ লিখতে চলেছি গারমেন্টস স্যাম্পল এবং তার প্রকারভেদ নিয়ে বেশ কিছু কথা যা আপনার জানার দরকার।

যা থাকছে এই পোস্টে

গার্মেন্টস স্যাম্পল কি?

বিদেশী বায়ার নমুনা গার্মেন্টস এর পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনের জন্য নির্দেশনা দেন এবং বায়ার সন্তুষ্ট হলে তখন চূড়ান্ত অনু-মোদন (Final Approval) প্রদান করেন।

সাম্পলের সংজ্ঞা কি ?

মূল উৎপাদনের আগে বায়ারের (ক্রেতা) অনুমোদন এবং মান নিয়ন্ত্রণের জন্য যে প্রাথমিক গার্মেন্টস বা নমুনা তৈরি করা হয়, তাকে স্যাম্পল বলে। যেমন: পিপি স্যাম্পল (Pre-Production Sample ) স্যাম্পল ওএবং টপ (Top of Production Sample ) স্যাম্পল।

সোজা কোথায় স্যাম্পল মানে হলো নমুনা । মানে বড় কোন অংশের মিনিফাইয়েড ভার্শন অথবা কোন অংশ বিশেষ এর নাম ই হচ্ছে স্যাম্পল।

স্যাম্পলের সংজ্ঞা আমার জানা নেই।

আমার মতে কোন একটা গার্মেন্টস কোম্পানির সরাসরি বৃহৎ পরিশরে উৎপাদনে (Bulk Production) যাওয়ার আগে বিভিন্ন বায়ারের বিভিন্ন চাহিদা অনুযায়ী নির্দিষ্ট উদ্দেশ্যে যে সকল নমুনা গার্মেন্টস বায়ারের অনুমোদনের (Approval এর) জন্য বানানো এবং পাঠানো হয় তাকে স্যাম্পল বলে।

বায়ার এমনি এমনি আপনাকে কোন একটা অর্ডার Confirm করবে না। যতক্ষণ না তিনি নিজের চোখে দেখছেন।

সাম্পলের প্রকারভেদ

১ – Proto Sample বা Development Sample – গার্মেন্টস স্যাম্পল কি এবং তার প্রকারভেদ

Proto Sample / Development Sample - গার্মেন্টস স্যাম্পল কি এবং তার প্রকারভেদ

Proto Sample / Development Sample কি?

গার্মেন্টস স্যাম্পল কি এবং তার প্রকারভেদ এর এই পর্যায়ে Proto Sample / Development Sample কি তা সোজা ভাষায় বুঝতে গেলে বলতে হয়,

ধরুন আপনি একজন বায়ার এখন আপনি চাচ্ছেন নিজের কোন স্টাইল বা ডিজাইন কে গার্মেন্টস বা পোষাকে পরিবরতন অথবা রুপ দিতে চাচ্ছেন তবে সেটি একন মাত্র আপনার কাছে কাগজে কলমে সিমা বদ্ধ ।

এখন আপনার এই ভাবনা কে একটি ছবি তুলে অথবা প্রিন্ট করে এই কপি টার একটা Sketch , measurements sheet & Trim sheet যদি কোনো Vendor কে দেন তবে এই দেওয়া কেই Proto Sample অথবা Development Sample বলে।

Proto Sample / Development Sample কেন?

Proto / Development স্যাম্পলের মেইন উদ্দেশ্য হলো Garments বা পোশাকের Styling ও এর পাশাপাশি যেই Vendor বা যাদের কে এই Development এর কাজ দেওয়া হলো তাদের Workmanship অর্থাৎ তারা আসলে কতটুকু ভালোভাবে গার্মেন্ট Sewing এবং Wash করতে পারে তা পর্যবেক্ষণ করে।

এই স্যাম্পলের বা নমুনার উপর ভিত্তি করে বায়ার Comment বা মতামত পোশন করেন এবং সেই অনুযায়ী পরবর্তীতে আবার বায়ার কে স্যাম্পল পাঠাতে হয়।

আরো দেখুন: স্টেপ বাই স্টেপ কিভাবে উইন্ডোজ সেটআপ দিতে হয় – how to install windows 11 Bangla


২ – Wash Down Sample – গার্মেন্টস স্যাম্পল কি এবং তার প্রকারভেদ

Wash Down Sample - গার্মেন্টস স্যাম্পল কি এবং তার প্রকারভেদ

Wash Down Sample কি?

এই স্যাম্পলের প্রধান উদ্দেশ্য হচ্ছে গার্মেন্টের ওয়াশ দেখা। বিশেহ করে ডেনিমের ক্ষেত্রে বায়ার একই রকম ফ্যাব্রিকের উপর বিভিন্ন রকম ওয়াশ দেখতে চায়।সেজন্যই এই স্যাম্পল বানানো হয়।

গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে Wash Down Sample হলো এমন একটি নমুনা (Sample), এই স্যাম্পলের প্রধান উদ্দেশ্য হচ্ছে গার্মেন্টের ওয়াশ দেখা। একই রকম ফ্যাব্রিকের উপর বিভিন্ন রকম ওয়াশ দেখতে চায় বায়ার। আর এই ওয়াশ ডাউন সাম্পল দেখার উদ্দেশ্য হলো গার্মেন্টেস ধোয়ার পর (ওয়াশের পর) পোশাকটির রং, ফেব্রিকের কোমলতা, ফিনিশিং ও এর আসল লুক কেমন হবে তা বায়ার দেখেন।

Wash Down Sample কেন?

গার্মেন্টেস ওয়াশ করার পর কাপড়ের কোনো পরিবর্তন হচ্ছে কি না তা পরীক্ষা করা করেন বায়ার। আবার জিন্স জাতীয় কাপড়ে বিভিন্ন রকম ওয়াশ করা হয় (স্টোন, এনজাইম, ব্লিচ ) ঠিকমতো ফুটে উঠছে কি না তা নিশ্চিত করেন বায়ার।

যদি বায়ার এই স্যাম্পল দেখে সন্তুষ্ট হন তাহলে বেশি করে অর্ডার করে থাকেন।


৩ – Fit Sample – গার্মেন্টস স্যাম্পল কি এবং তার প্রকারভেদ

Fit Sample - গার্মেন্টস স্যাম্পল কি এবং তার প্রকারভেদ

Fit Sample কি তা নাম শুনেই অনেকটা বুঝা যায় এই স্যাম্পলের কাজ কি। আমরা জানি আমাদের শরীরর একেক জনের একেক রকম হাইট হয়ে থাকে। আর তাই আমাদের জামা কাপড় ও একেক সাইজ হয়ে থাকে।

আর এই Fit Sample স্যাম্পলের আসল কাজ হলো গার্মেন্টের বা পোশাকের Fit Approval নেওয়া অর্থাৎ গার্মেন্টটা ঠিকমতো ফিটিং বা সাইজ অনুযায়ী বানানো হচ্ছে কিনা তা চেক করা।

Fit Sample কেন?

সাধারণত একটা স্টাইলে অনেক গুলো সাইজ করা হয়ে থাকে। এই সাইজ গুলোর বিভিন্ন নাম হয়ে থাকে যেমনঃ XS, S, M, L, XL, XXL ও 3XLইত্যাদি হয়ে থাকে। বায়ার এই রকম মেজারমেন্ট শিট করে দেন কোন সাইজ এর কত টুকু লেন্থ হবে ও কত হাইট কত হবে। সেম Fit Sample বানিয়ে বায়ারকে দিতে হয়।

এজন্য নির্দিষ্ট স্টাইল এ একটি কিংবা দুইটি সাইজের স্যাম্পল বানিয়ে বায়ারে কাছ থেকে এপ্রোভাল নিতে হয়। আর যদি ফিট স্যাম্পল এপ্রোভড হয়ে যায়। সে অনুযায়ী গ্রেডিং করে করে বাকি স্যাম্পল গুলোর ফিটিং ঠিক-ঠাক করা হয়।


৪ – Advertising Sample – গার্মেন্টস স্যাম্পল কি এবং তার প্রকারভেদ

গার্মেন্টস স্যাম্পল কি এবং তার প্রকারভেদ | Types of Garments Sample 2026

এবারে গার্মেন্টস স্যাম্পল কি এবং তার প্রকারভেদ এ Advertising Sample সম্পর্কে জানবো কেন এই Advertising Sample এবং কিভাবে। মূলত নতুন একটা স্টাইল মার্কেটে আসার আগেই সেই প্রোডাক্ট বা গার্মেন্টস বায়ার তার ওয়েবসাইটে ও অনলাইন শপ গুলোতে সে স্টাইলের promotion সুরু করে। যেগুলা সাধারনত মডেলরা পরে Photoshoot করে থাকে।

Advertising Sample কেন?

উক্ত পোশাক গুলো বড় পরিসরে উৎপাদন শুরু করার আগে থেকেই স্টাইল বা ব্র্যান্ডগুলো মার্কেটিং করে থাকে। বায়ার সেই প্রোডাক্ট টিকে অনলাইনে মারকেটিং করেন এবং বুঝতে চেস্টা করেন এই প্রোডাক্ট কতোটা মার্কেটে সেল আসতে পারে। মোট কথা হলো এখান থেকে পাওয়া ফলাফল এর উপরে নির্ভর করে কন্টিটি কত হবে তা নির্ধারণ করা হয়।


৫ – SMS Sample (Sales Man Sample) – গার্মেন্টস স্যাম্পল কি এবং তার প্রকারভেদ

এস এম এস স্যাম্পল / SMS Sample হলো গার্মেন্টস জগত এ একটি গুরুত্ব পূর্ণ স্যাম্পল যা মূলত বায়ার-কে প্রোডাক্টের লুক ও মান যাচাই করার জন্য তৈরি করা হয়ে থাকে, যেন তারা তাদের গ্রাহকদের অথবা সেলস টিমের সামনে দেখাতে পারে।

গার্মেন্টস স্যাম্পল কি এবং তার প্রকারভেদ

এই স্যাম্পলগুলোও Promotional Purpose এ করা হয়। তবে এক্ষত্রে যা করা হয় তা করা হচ্ছে অর্ডার কনফার্ম করার আগে বিভিন্ন স্টাইলের স্যাম্পল বায়ার তাদের স্টোরগুলোতে প্রেজেন্ট করে কাস্টমারদের Feedback যাচাই করে এবং সে অনুযায়ী ভালো Feedback পাওয়া স্টাইলগুলোর অর্ডার কনফার্ম করে।

আরও জানুনঃ জন্ম নিবন্ধন করতে কত টাকা লাগবে ও কিভাবে করবেন বিস্তারিত

এস এম এস স্যাম্পল বা সেলস ম্যান সাম্পলে খুবই গুরুত্ব পূর্ণ স্যাম্পল গার্মেন্টস সেক্টরে। কেন না এর উপর নির্ভর করেই বিক্রি অর্ডার নির্ভর করে।


৬ – PP Sample কি? – গার্মেন্টস স্যাম্পল কি এবং তার প্রকারভেদ

তাহলে চলুন জেনে নেই PP Sample আসলে কি এবং এর প্রয়োজনীয়তা কত টুকু।

ধরুন কোনো একটি স্টাইলে এর প্রোডাকশন শুরু করার আগ মুহূর্তে Fit Approved মেজারমেন্ট ও বায়ার থেকে অনুমোদিত করা Fabric (কাপড়) ও Trims (কাটার ) ব্যবহার করে একটি স্যাম্পল তৈরি করা হয়ে থাকে এবং এরপর Wash Down Sample – ( পোষ্টের ২ নম্বর স্যাম্পল ) স্যাম্পলটি ওয়াশ করা হয় ও বায়ারের চূড়ান্ত অনু-মোদনের জন্য পাঠানো হয়।

আর এই চূড়ান্ত অনুমোদনের উদ্দেশ্যে প্রস্তুত করা স্যাম্পলকেই PP Sample বলা হয়ে থাকে।

PP Sample কেন প্রয়োজন?

মূলত এই স্যাম্পলটি বানানোর একমাত্র উদ্দেশ্য হচ্ছে এটা নিশ্চিত হওয়া যে Bulk production এ সবকিছু বায়ারের সিদ্ধান্ত অনুযায়ী হতে হবে।


৭ – TOP Sample কি? – গার্মেন্টস স্যাম্পল কি এবং তার প্রকারভেদ

আসল বাল্ক প্রডাকশন শুর করার পরে সব কিছু ঠিক আছে নাকি তা যাচাই করার জন্য বায়ার কে যে স্যাম্পল দেওয়া হয় তাকে TOP Sample বলে ।

গার্মেন্টস স্যাম্পল কি এবং তার প্রকারভেদ

এইটা সাধারণত শুরু হওয়ার কয়েক দিনের মধ্যেই বায়ারের কাছে পাঠানো হয়। এবং বায়ার কনফার্মেশন পায় এবং উক্ত কোম্পানির সাথে চুক্তি করে থাকে।

TOP Sample কেন?

এই TOP Sample পুরোপুরি production এ ইউস করা সেম fabric, সেম production trims, দিয়ে এর গুনগত মান নির্বাচনের সাহায্য করে।


8 – GPT Sample কি? – গার্মেন্টস স্যাম্পল কি এবং তার প্রকারভেদ

কোন একটা বায়ারের অর্ডার সিপমেন্ট করার আগে International Third Party Testing Lab এ বাল্ক প্রডাকশন থেকে কিছু স্যাম্পল নিয়ে আগে টেস্ট করে চেক করা হয় ।

গার্মেন্টস স্যাম্পল কি এবং তার প্রকারভেদ

যেই Garment Shipment করা হবে তা আসলে Physical Strength, Chemical Behavior, Safety ও যেই দেশে করা হবে সেই দেশের লআইন এবং সেই বায়ারের বিভিন্ন প্যারামিটার অনুযায়ী ঠিক আছে কিনা তা যাচাই করা হয় এই GPT Sample এর মধ্যে দিয়ে।


৯ – Pilot run sample কি? – গার্মেন্টস স্যাম্পল কি এবং তার প্রকারভেদ

মেইন মোটা আকারে উৎপাদন ( Production) শুরু হওয়ার পূর্বে টোটাল অর্ডারের ২% থেকে ৫% পর্যন্ত একটি আলাদা নতুন লে আউট বা সেলাই লাইনে উৎপাদন করা হয়ে থাকে।

এই স্যাম্পল কে প্রি-প্রোডাকশন স্যাম্পল হিসেবে ব্যবহার করা হয়ে থাকে, যেন বায়ার উক্ত কারখানার উৎপাদন এর মান, প্রক্রিয়া ও সক্ষমতা যাচাই করতে পারেন।

সোজা কথায় হলো এই Pilot run sample তৈরির উদ্দেশ্য হলো কারখানার উৎপাদনের ক্ষমতা সম্পর্কে ক্রেতাকে নিশ্চিত করা।


FAQ About গার্মেন্টস স্যাম্পল কি এবং তার প্রকারভেদ | Types of Garments Sample 2026

গার্মেন্টস স্যাম্পল কী?

গার্মেন্টস স্যাম্পল হলো মূল উৎপাদনের আগে পোশাকের ডিজাইন, ফিট, কাপড় ও গুণগত মান যাচাই করার নমুনা। 

Garments sample কত প্রকার?

পোশাক শিল্পে প্রোডাকশন শুরুর আগে বায়ারের অনুমোদন এবং পণ্যের গুণমান নিশ্চিত করতে বিভিন্ন ধরণের স্যাম্পল বা নমুনা তৈরি করা হয়। যার ফলে নির্দিষ্ট করে কোন সংখ্যা নেই।

টপ স্যাম্পল কি?

পোশাক শিল্পে Top Sample (টপ স্যাম্পল) হলো প্রোডাকশন শুরু হওয়ার পরে প্রোডাকশন লাইন থেকে তৈরি করা প্রথম কয়েকটি পণ্যের মধ্যে একটি।

Pp sample এর পূর্ণরূপ কি?

উৎপাদনে যাওয়ার আগেই, নমুনা উন্নয়ন/প্রোটোটাইপিং প্রক্রিয়ার সময় সেটির স্টাইল, কার্যকারিতা, উৎপাদন প্রক্রিয়া, গঠন ইত্যাদি পরীক্ষা করার জন্য পিপি স্যাম্পল লাগে।

প্রোটো স্যাম্পল কী?

Proto Sample হচ্চে গার্মেন্টস উৎপাদনের প্রাথমিক পর্যায়ে তৈরি করা একটি First Sample যা বায়ারের ডিজাইন অনুযায়ী প্রস্তুত করা হয়।

SMS sample কি?

এই স্যাম্পল  দিয়ে যা বায়ারের দেওয়া ফাইনাল অনুমোদন ।


এগুলা ছাড়াও আরো বিভিন্ন বায়ারের বিভিন্ন Requirement অনুযায়ী বিভিন্ন নামে বিভিন্ন প্রকার স্যাম্পল রয়েছে অন্য কোন এক পোস্টে আলোচনা করবো যেন আপনারা এই গার্মেন্টস স্যাম্পল কি এবং তার প্রকারভেদ সম্পর্কে আরও ভাল ভাবে জানতে পারেন।

আজ এ পর্যন্তই । জানতে চাই এর সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। 

 


Faredul Ali

আমি একজন টেকনলজি প্রেমি। বিভিন্ন টেক ও অনলাইন ইনকাম সহ শিক্ষামূলক পোস্ট করে থাকি।


Share:

154 views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



Category