পল্লী বিদ্যুৎ বিল চেক করার নিয়ম – পে বিল বিকাশ 2026

পল্লী বিদ্যুৎ বিল চেক করার নিয়ম – পে বিল বিকাশ 2026

পল্লী বিদ্যুৎ বিল চেক করার নিয়ম আমরা অনেকেই জানিনা।  যার কারনে অযথাই আমরা ব্যাংকগুলোতে দৌড়াদৌড়ি করি পল্লী বিদ্যুৎ বিল দেওয়ার জন্য।  আজকের এই পোস্টে আমরা জানতে চলেছি কিভাবে পল্লী বিদ্যুৎ বিল চেক করা যায় এবং সাথে সাথে কিভাবে আমরা মোবাইল থেকেই পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারি। 

অনলাইন বিদ্যুৎ বিল কি? 

অনলাইন বিদ্যুৎ বিল বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে, ধরুন আপনার যদি বিদ্যুৎ বিল দিতে হয় তাহলে অবশ্যই আপনাকে স্বশরীরে আপনার বিদ্যুৎ বিলের কাগজটি নিয়ে হয়তোবা ব্যাংকে নয়তোবা বিদ্যুৎ অফিসে লম্বা লাইনে দাঁড়িয়ে বিল পেমেন্ট করতে হয় যেটা খুবই কষ্টদায়ক। 

আর সেই কষ্টদায়ক কাজটাকেই আরো সহজভাবে করার জন্য দুটি অনলাইন মাধ্যম আছে। আপনি নিজে নিজেই ঘরে বসে অনলাইনে বিদ্যুৎ বিল পেমেন্ট করতে পারবেন।   আর এই ঘরে বসে বিদ্যুৎ বিল পেমেন্ট করার নামটিকেই আমরা বলে থাকি অনলাইন বিদ্যুৎ বিল।

অনলাইনে বিদ্যুৎ বিল দেখা যায়? 

হ্যা অনলাইনে আপনার অ্যান্ড্রোয়েড মোবাইল ফোন দিয়ে বিকাশ এপ থেকে খুব সহজেই কত টাকা বিদ্যুৎ বিল এসেছে তা দেখতে পারবেন।

তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কিভাবে পল্লী বিদ্যুৎ বিল চেক করতে হয়। আবার বিলের কাগজ হাতে পাবার আগেই বিকাশ এপ থেকে আপনি দেখতে পারবনে আপনার পল্লী বিদ্যুৎ বিল কত আসবে?

অনলাইনে পল্লী বিদ্যুৎ বিল চেক করতে হলে আপনাকে আপনার এস এম এস নং / হিসাব নং জানা থাকতে হবে। নিচে একটি বিলের কাগজের স্যাম্পল দেওয়া হলো এখানে ভালো করে খেয়াল করে দেখুন।

পল্লী বিদ্যুৎ বিল চেক করার নিয়ম

পল্লী বিদ্যুৎ বিল চেক করার নিয়ম ও ধাপ গুলো নিচে তুলে ধরা হলো।

পল্লী বিদ্যুৎ অনলাইন বিল পরিশোধ করতে হলে আপনাকে কয়েকটি মাধ্যমে করতে হবে সবচেয়ে জনপ্রিয় যেটি হলো বিকাশ এছাড়াও আপনি চাইলে রকেট,ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিং অথবা বাংলাদেশের বেশ কিছু ব্যাংকিং অ্যাপস আছে সেগুলো থেকেও আমরা বিদ্যুৎ বিল দিতে পারি। আমরা আজকে দেখব কিভাবে স্মার্টফোন থেকে অনলাইনে পল্লী  বিদ্যুৎ বিল চেক করার নিয়ম । 

পল্লী বিদ্যুৎ বিল চেক করার নিয়ম বিকাশ দিয়ে

এবার আপনার মোবাইলে বিকাশ এপ ডাউনলোড করতে হবে। যদি আগে থেকে বিকাশ এপ ডাউনলোড করা থাকে তাহলে ভালো আর যদি ডাউনলোড করা না থাকে প্লে স্টোর থেকে বিকাশ এপ ডাউনলোড করুন। এবার আপনার বিকাশ এপ এ প্রবেস করুন এবং আপনার বিকাশ একাউন্ট এ লগইন করতে হবে ।

এর পর নিচে দেওয়া ছবির মতো হুবহু অনুসরন করুন ।

পে বিল প্রবেস করুন।

পল্লী-বিদ্যুৎ-বিল-চেক-করার-নিয়ম

প্রতিষ্ঠানের ধরন বাছাই করুন

এবার বিল/প্রতিষ্ঠানের ধরন বাছাই করুন , আমরা যেহেতু বিদ্যুৎ বিল চেক করবো তাই বিদ্যুৎ এ প্রবেস করতে হবে। নিচে খেয়াল করুন ।


মিটার প্রতিষ্ঠান নির্বাচন করুন।

পল্লী বিদ্যুৎ বিল দিব তাই উপরের দিকের দুটি থেকে প্রি- পেইড নাকি পোস্ট-পেইড তা সঠিক ভাবে নির্বাচন করতে হবে । মনে রাখবেন এখানে ভুল দিলে কিন্তু আপনার পল্লী বিদ্যুৎ বিল চেক করতে পারবেন না।

সঠিক মিটার নির্বাচন

বিদ্যুৎ ব্যবহারের জন্য প্রি-পেইড মিটার ( যেটা আগে রিচার্জ করা লাগে ) আর অপর টি হলো পোস্ট-পেইড মিটার (ব্যবহারের পর বিল দেওয়া লাগে)—উভয়েরই নিজস্ব কিছু সুবিধা ও অসুবিধা রয়েছে। তবে প্রি-পেইড / পোস্ট-পেইড মিটার এর সুবিধা অসুবিধা সব বিস্তারিত আরেকটি পোস্ট করবো ইন্সাল্লাহ।

সঠিক মিটার নির্বাচন করে নিচে দেওয়া ছবির মতো ক্লিক করুন।

আপনার বিলের তথ্য দিন

এখন আপনার কাঙ্খিত বিলের তথ্য অনুযায়ী সময়সীমা এবং আপনার এস এম এস আকাউন্ট নাম্বার দিন। পল্লী বিদ্যুৎ বিল চেক করার নিয়ম এর গুরুত্বপূর্ণ এটি।

বিল সময়সীমা

নিচে দেখুন আমি জুন মাসের বিদ্যুৎ বিল চেক করবো তাই জুন সিলেক্ট করলাম। আপনারা এ মাসের বিদ্যুৎ বিল চেক করতে চান তাহলে সেই মাস নির্বাচন করুন। যদি আগের মাসের বিদ্যুৎ বিল চেক করতে চান তাহলে আগের মাস নির্বাচন করুন। তাহলে আগের মাসের বিদ্যুৎ বিল এর অবস্থা দেখতে পারবনে আপনার আগের মাসের বিদ্যুৎ বিল কি দেওয়া হয়েছিল নাকি বকেয়া রয়েছে।

এস এম এস আকাউন্ট নাম্বার দিন

আমরা শুরুতে বিলের কাগজ থেকে যে এস এম এস বা হিসাব নাম্বার পেয়েছিলাম তা এখানে দিতে হবে । নিচে দেখুন আমি কেমন করে দিয়েছি। আপনারা আপনাদের ইউনিক হিসেব নাম্বার এখানে দিন।

এবার নিচে থেকে পরবর্তী বাটনে প্রবেস করুন ।


বিলের তথ্য যাচাই করুন

এবার আপানার এস এম এস আকাউন্ট নাম্বার মিলিয়ে দেখুন আরো একবার ঠিক আছে কিনা। প্রয়জনে বিলের কাগজ হাতে নিয়ে মিলিয়ে নিন হিসেব নাম্বার ও কত টাকা পল্লী বিদ্যুৎ বিল এসেছে এবং বিলের স্টাটাস কি পেইড নাকি আন পেইড। যদি সব ঠিক থাকে তাহলে এখন আমরা দেখতে পারি চেক করার পর কিভাবে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারি। আর এই হল পল্লী বিদ্যুৎ বিল চেক করার নিয়ম বিকাশ এপ থেকে।

পল্লী বিদ্যুৎ অনলাইন বিল পরিশোধ

আমরা চাইলে বিদ্যুৎ বিল এই বিকাশ থেকে পরিশধ করতে পারি । চলুন দেখি কিভাবে পল্লী বিদ্যুৎ অনলাইন বিল পরিশোধ করা যায়। যেহেতু ইতিমধ্যে আমরা জানি পল্লী বিদ্যুৎ বিল চেক করার নিয়ম তাই পরের ধাপে খুব সহজেই আমরা বিদ্যুৎ বিল পে করতে পারি অনলাইনে। এবার পে বিল এ প্রবেস করুন । নিচে খেয়াল করুন ।

বিদ্যুৎ বিল বিকাশ চার্জ

কত টাকা লাগে তা দেখতে পারবেন । প্রতি মাসে একটি বিদ্যুৎ বিল সম্পূর্ণ ফ্রি।

আরো দেখুন : বিদ্যুৎ বিল বিকাশ চার্জ কত ?

বিকাশ পিন লিখুন

এবার আপনার বিকাশ পিন প্রবেস করান তার আগে আবার ডাবল চেক করার অনুরোধ রইলো। কেন না কোনো তথ্য ভুল দিলে আপানার বিল পরিশোধ সম্পূর্ণ হবে না।

এবার পে বোতাম এ ক্লিক করে পরবর্তী পেজ এ যান।


নিশ্চিত করুন এবার

এবার পল্লী বিদ্যুৎ বিল পে করার জন্যে নিচে দেখুন সর্ব মোট কতো টাকা বিল এসেছে একাউন্ট নাম্বার সব ঠিক আছে কিনা।

যদি সব ঠিক থাকে তাহলে নিচের ছবির মতো পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন ।


বিল সফল হয়েছে

এবার দেখুন আপনার বিদ্যুৎ বিল সফল ভাবে পরিশধ করা হয়েছে এখন নিচে ছবির মতো দেখুন বিল দেওয়ার পর নিচে থেকে রিসিট ডাউনলোড করুন এ ক্লিক করুন।


রসিদ সংগ্রহ করুন

এবার নিচে দেখুন বিল দেওয়ার পর আমি রসিদ ডাউনলোড করেছি আপনিও নিচের ছবির মতো করে ডাউনলোড করে রাখুন।

যদিও এর কনো দরকার নেই। কারন আমরা চাইলে যেকোনো সময় বিকাশ এপ থেকে আগের দেওয়া বিদ্যুৎ বিল এর ডিজিটাল রসিদ ডাউনলোড করতে পারবেন।


মেসেজ কনফার্ম করুন

এবার দেখুন আপনার বিকাশ এপ থেকে বিদ্যুৎ বিল দেওয়া হয়েছে কিনা তার একটি কন ফার্ম মেসেজ পাবেন, যদি মেসেজ পেয়ে থাকে তাহলে আপনি সফল ভাবে অনলাইনে বিকাশ এপ থেকে পাল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করেছেন।

দেখুন আমার মোবাইলে আসা মেসেজ এর ছবি।


USSD কোডের মাধ্যমে পল্লী বিদ্যুৎ বিল চেক করার নিয়ম

USSD কোডের মাধ্যমে পল্লী বিদ্যুৎ বিল চেক করার নিয়ম নিচে দেওয়া হলো। যাদের বাটন ফোন আছে তারা চাইলে ইউ এস এস ডি কোডের মাধ্যমে নিচের দেওয়া পদ্ধতি অনুসরন করে খুব সহজে পল্লী বিদ্যুৎ বিল চেক করার নিয়ম মেনে ইজিলি বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন।

  • প্রথমে আপনার বাটন ফোন বা স্মার্ট ফোন এর কি প্যাড থেকে *247# ডায়াল করুন
  • এবার লিস্টের ৫ নম্বর থেকে বিল পে সিলেক্ট করুন।
  • এর পর ১ নম্বর থেকে  Electricity নিরবাচন করুন।
  • এবার , ১ নং অপশন থেকে Pally bidyut বাছাই করুন।
  • লিস্টের ১ নম্বর থেকে Check bill সিলেক্ট করুন
  • উপরের মতো বিলের কাগজ থেকে SMS bill A/C নাম্বার দিন।
  • বিলের মাস এবং বছর এর mmyyyy ফর্মেট দিন।
  • এবার আপনার বিকাশের গোপন পিন দিয়ে বিল চেক নিশ্চিত করুন।

যদি সব ঠিক থাকে তবে আপনার মোবাইলে এসএমএস আসবে। সেখানে বিলের পরিমাণ ও বিল দেওয়ার প্রমান দেখতে পাবেন।


শেস কথা

আমি ভাই নিজে নিজের বিদ্যুৎ বিল পরিশোধ করি বিকাশ এপ থেকে । আমি থাকি শহরে কিন্তু শহরে থেকেও আমি আমার গ্রামের বাড়ির পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করি বিকাশ এপ থেকে খুব সহজেই । কেন না আমার মা বাবা গ্রামের বাড়িতে থাকে উনারা এত কিছু বুজে না তাই আপনিও চাইলে দেশের যেকোনো স্থান থেকে আপনার মোবাইল ফোন দিয়ে আপনার পরিবারের পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করে দিতে পারবেন।


Faredul Ali

আমি একজন টেকনলজি প্রেমি। বিভিন্ন টেক ও অনলাইন ইনকাম সহ শিক্ষামূলক পোস্ট করে থাকি।


Share:

197 views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



Category