ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচিতি
আপনি বাংলাদেশের যে বিভাগেই থাকেন না কেন? যদি কোন গুরুতর কন্ডিশন এর রুগি থাকে তবে সেই রুগি কে ওই সব বিভাগীয় হাসপাতাল গুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এ নেওয়ার জন্য বলে থাকে। ঢাকা মেডিকেল হাসপাতাল এ চিকিৎসা বিজ্ঞানের সকল ও উপ-বিশেষায়িত বিভাগ রয়েছে।

কেন না ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রথম দিকে ২০০ শয্যা নিয়ে শুরু হলেও পরবর্তী তে এটিকে ১৮০০ শয্যা-বিশিষ্ট একটি তৃতীয় স্তরের হাসপাতালে রূপান্তরিত করা হয়েছিল এবং বর্তমান ২০২৬ সালে এর শয্যা সংখ্যা ২৬০০ যেখানে রয়েছে বার্ন ইউনিট ও প্লাস্টিক সার্জারি ইউনিট।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কোথায় অবস্থিত?
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল রাজধানী ঢাকার বকশী বাজার এলাকায়, সচিবালয় রোডের কাছা কাছি অবস্থিত। এর পশ্চিম দিকে রয়েছে বুয়েট ও পূর্ব এবং দক্ষিণ পাশে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এর সুনির্দিষ্ট ঠিকানা হলো- সচিবালয় রোড, ঢাকা-১০০০, বাংলাদেশ।
এই সম্পর্কিত আরও বিস্তারিত জানতে সরাসরি একানে দেখতে পারেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কিভাবে যাব?
আমরা অনেকে আমাদের প্রয়োজনে ঢাকা মেডিকেল হাসপাতালে যেতে হয় কিন্তু জানি না যে কিভাবে যেতে হয় নিচে বাংলাদেশের ৮ টি বিভাগ হতে কিভাবে ঢাকা মেডিকেল হাসপাতাল এ যাবেন তা তুলে ধরা হলো।
১ – চট্টগ্রাম থেকে কিভাবে যাব?
| যানবাহন | যেভবে যাবেন |
|---|---|
| বাস | চট্টগ্রামের কদমতলী বা দামপাড়া থেকে বাসে উঠুন। এরপর সায়েদাবাদ/যাত্রাবাড়ী নামুন, সেখান থেকে CNG কে বলবেন ঢাকা মেডিকেল হাসপাতাল যাবো। |
| ট্রেন | চট্টগ্রাম রেল স্টেশন থেকে কমলাপুর রেলস্টেশন এরপর CNG করে ঢাকা মেডিকেল হাসপাতাল যাবেন। |
| বিমানে | চট্টগ্রাম এর বিমানবন্দর থেকে ঢাকা বিমানবন্দর যেতে হবে এরপর গাড়ি/CNG করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যেতে হবে। |
২ – রাজশাহী থেকে কিভাবে যাব?
| যানবাহন | যেভবে যাবেন |
|---|---|
| বাস | রাজশাহী থেকে বাসে ঢাকায় নামার পর সরাসরি CNG নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল যেতে পারবেন। |
| ট্রেন | রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে আন্তঃনগর ট্রেনে উঠুন। ঢাকা রেলওয়ে স্টেশনে নামুন। সেখান থেকে CNG কে বলুন: “ঢাকা মেডিকেল কলেজ যাবো। |
| বিমানে | রাজশাহী থেকে বিমান করে ঢাকা বিমানবন্দর এরপর সেখান থেকে CNG কে বলুন: “ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। |
৩ – খুলনা থেকে কিভাবে যাব?
| যানবাহন | যেভবে যাবেন |
|---|---|
| বাস | খুলনা বাস টার্মিনাল থেকে বাসে করে গাবতলী নেমে CNG কে বলবেন: “ঢাকা মেডিকেল যাবো। |
| ট্রেন | খুলনা রেলস্টেশন থেকে ঢাকার কমলাপুর রেলস্টেশন এরপর CNG চানখারপুল বা ঢাকা মেডিকেল বললেই হবে। |
| বিমানে | খুলনা শহর থেকে সরাসরি ঢাকার ফ্লাইট নেই। |
৪ – বরিশাল থেকে কিভাবে যাব?
| যানবাহন | যেভবে যাবেন |
|---|---|
| বাস | বরিশালের টার্মিনাল থেকে ঢাকায় নেমে CNG নিয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে যান। |
| ট্রেন | খুলনা থেকে ঢাকার সরাসরি রেলপথে যাতায়াতের ব্যবস্থা নেই। |
| বিমানে | বরিশাল বিমানবন্দর থেকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এরপর CNG ঢাকা মেডিকেল। |
৫ – সিলেট থেকে কিভাবে যাব?
| যানবাহন | যেভবে যাবেন |
|---|---|
| বাস | সিলেটের কদমতলী বাস টার্মিনাল থেকে ঢাকা পৌঁছে CNG নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যেতে পারবেন। |
| ট্রেন | Sylhet Railway Station থেকে আন্তঃনগর ট্রেনে ঢাকা রেলওয়ে স্টেশনে নামার পর CNG নিয়ে ঢাকা মেডিকেল হাসপাতাল। |
| বিমানে | Osmani International Airport থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে এখান থেকে CNG নিয়ে ঢাকা মেডিকেল হাসপাতাল। |
৬ – রংপুর থেকে কিভাবে যাব?
| যানবাহন | যেভবে যাবেন |
|---|---|
| বাস | রংপুর থেকে বাসে ঢাকায় নেমে CNG নিয়ে ঢাকা মেডিকেলে যান। |
| ট্রেন | রংপুর থেকে ঢাকায় সরাসরি ট্রেন পাওয়া যায় কুড়িগ্রাম এক্সপ্রেস ও রংপুর এক্সপ্রেস করে ঢাকা তারপর CNG নিয়ে ঢাকা মেডিকেল। |
| বিমানে | রংপুর এর সৈয়দপুর থেকে ঢাকার ফ্লাইট নিন। ঢাকার বিমানবন্দর থেকে CNG নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। |
৭ – ময়মনসিংহ থেকে কিভাবে যাব?
| যানবাহন | যেভবে যাবেন |
|---|---|
| বাস | ময়মনসিংহ থেকে বাসে মহাখালী নেমে ঢাকা মেডিকেল/গুলিস্তান/শাহবাগ গামী বাস করে যেতে পারেন। |
| ট্রেন | ময়মনসিংহ থেকে জামুনা এক্সপ্রেস, ব্রহ্মপুত্র এক্সপ্রেস, হাওর এক্সপ্রেস, জামালপুর এক্সপ্রেসসহ একাধিক ট্রেন দিয়ে ঢাকাএর পর CNG নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। |
| বিমানে | ময়মনসিংহে যাত্রী বাহী বিমানবন্দর নেই। |
৮ – গাজীপুর থেকে কিভাবে যাব?
| যানবাহন | যেভবে যাবেন |
|---|---|
| বাস | গাজীপুর থেকে ঢাকা বাসে মহাখালী থেকে ঢাকার দিকে যাওয়া সিএনজি নিয়ে গুলিস্তান বা ঢাকা মেডিকেল যান। |
| ট্রেন | জয়দেবপুর রেলওয়ে স্টেশনে ট্রেনে কমলাপুর থেকে সিএনজি নিয়ে ঢাকা মেডিকেল হাসপাতাল যান। |
| বিমানে | গাজীপুর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানবন্দর থেকে ঢাকা মেডিকেল। |
হাসপাতাল এর টিকেট
এই হাসপাতাল টিতে কনো কাজ করাতে হলে আপনাকে আগে একটি টিকেট কেটে নিতে হবে। টিকেটের মূল্য সাধারণত ১০ টাকা। নিচে সংকিপ্ত আকারে আলোচনা করা হলো কিভাবে টিকেট কাটবেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল অফলাইন টিকেট
এটি সরকারি হাসপাতাল হওয়ার কথা থাকলে ও এখানে সব কিছু দালালের নিয়ন্ত্রণে চলে যেমন টিকিট কাটতে আপনার লাগবে ১০ টাকা আর দলাল চক্রে পরলে ২০ থেকে ২৫ টাকা নেয়। তাই দালাল দের থেকে দূরে থাকাই ভাল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল অনলাইন টিকেট
আপনি চাইলে আপনার হাতে থাকা মোবাইল অথবা কম্পিউটার থেকে খুব সহজেই অনলাইন থেকে টিকিট কাটতে পারবেন। এ জন্য DMCH E-Ticketing Platform এর সাইট ব্যবহার করতে হবে।
অনলাইন টিকিট কাটার নিয়ম
প্রথমে একটি চালু থাকা মোবাইল নম্বর দিন। এবং সার্চ বাটনে ক্লিক করুন ।

আরও দেখুনঃ পল্লী বিদ্যুৎ বিল চেক করার নিয়ম – পে বিল বিকাশ 2026
এবার আপনার নাম্বার এ সদ্য পাওয়া ওটিপি (OTP) কোড লিখে লগইন করুন। লগিন হয়ে গেলে রোগী যোগ করুন এ ক্লিক করুন । রোগীর নাম, বয়স, বিভাগ এবং তারিখ পছন্দ করুন।মোবাইল ব্যাংকিং bkash/nogod বা কার্ড দিয়ে ১০ টাকা ফি দিন।

টিকিট প্রিন্ট করে হাসপাতালে যান। কেউ টিকেটের বিসয়ে বললে এই কাগজ দেখালেই হবে।
কখন যাবেন?
যেহেতু এটি বাংলাদেশের একটি বাস্ত হাসপাতাল তাই এখানে যদি আপনি সকাল ৮ টার মধ্যে যাবার চেষ্টা করুন। এর পরে গেলে হইত আপনাকে দালালের খপ্পরে পড়তে হতে পারে। বহির্বিভাগ শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া প্রায় প্রতিদিন ই সকাল ৮টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত খোলা থাকে। তবে জরুরি বিভাগ ২৪ ঘণ্টা খোলা থাকে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ডাক্তার
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এর ডাক্তার টেবিল আকারে নিচে দেওয়া হলো।
আরও দেখুনঃ কিভাবে অনলাইন থেকে ড্রপশিপিং এর মাধ্যমে আয় করা যায় – DropShipping Business For Sale 2026
| ডাক্তার এর নাম | যে সেবা দেন | যোগাযগ |
|---|---|---|
| প্রফেসর ডা. মোঃ রবেদ আমিন | এমবিবিএস, এফসিপিএস (মেডিসিন) | +8801847331012, +8801766662606 |
| প্রফেসর ডা. এস এম হাফিজ | এমবিবিএস (ডিএমসি), এফসিপিএস (মেডিসিন) | +8809666787801 |
| প্রফেসর ডা. আবুল কাশেম খন্দকার | এমবিবিএস, এফসিপিএস (মেডিসিন), পিএইচডি (গ্যাস্ট্রোএন্টারোলজি), এফআরসিপি (ইউকে), এফএসিপি (ইউএসএ), ফেলো (ডব্লিউএইচও) | +8809617444222 |
| ডা. ফাতেমা রহমান | এমবিবিএস, ডিজিও, এমসিপিএস, এফসিপিএস (প্রসূতি ও স্ত্রীরোগবিদ্যা) | +8809666787801 |
| ডা. ফাতেমা রহমান পিঙ্কি | এমবিবিএস, ডিজিও, এমসিপিএস, এফসিপিএস (ওবিজিওয়াইএন) | +8809611996699 |
| ডা. লুবনা জাহান | এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস (প্রসূতি ও স্ত্রীরোগ) | +8801731956033 |
| ডাঃ আনোয়ারা বেগম | এমবিবিএস, এফসিপিএস (ওবিজিওয়াইএন) | +8809606063030 |
| ডা. সাদিয়া আফরিন তানী | এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমএস (জেনারেল সার্জারি), এফসিপিএস (সার্জারি), এফএইসিএস | +8801932200200, +8809666787809 |
| ডাঃ মোঃ ওসমান গণি | এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস (সার্জারি), এমএস (টিএস) | +8801932200200 |
| ডা. এ.টি.এম. আসাদুজ্জামান | এমবিবিএস, এফসিপিএস (সার্জারি) | +8801731956033 |
| ডাঃ এ. এ. আশরাফ আলী | এমবিবিএস, এফসিপিএস (সার্জারি), এফআইসিএস, এফসিপিএস (পিকে) | +8801731956033 |
| ডাঃ এ জেড এম মাহফুজুর রহমান | এমবিবিএস, এমএস (সার্জারি) | +8801731956033 |
| ডা. মোঃ আজিজুর রহমান মুয়াজ | এমবিবিএস, এফসিপিএস (সার্জারি) | +8809611996699 |
| ডাঃ মোঃ মাহবুব এলাহী | এমবিবিএস, এফসিপিএস (সার্জারি) | +8809611996699 |
| ডাঃ মোঃ নাজমুল হক মাসুম | এমবিবিএস (ডিএমসি), এফসিপিএস (সার্জারি), এফএসিএস, এফআইসিএস (ইউএসএ), সদস্য (এএসসিআরএস), ফেলো (আইএসইউসিআরএস) | +8801407062502 |
| ডাঃ এবিএম খুরশীদ আলম | এমবিবিএস, এফসিপিএস (সার্জারি), এমএস (অর্থো), এফআরসিএস (ইউকে) | +8809611996699 |
২০২৬ সালের নিজের অভিজ্ঞতা
ঢাকা মেডিক্যাল এর কার্ডিওলজি বিভাগে আমার এক রিলেটিভ ৫ দিন ভর্তি ছিল। সব থেকে ভাল বিষয় হলোএই যে ঢাকা মেডিক্যাল সম্পর্কে এত দিন যা যা শুনছি সবই মিথ্যা প্রমান হয়েছে।
কারন এই ৫ দিনে আমি কোন ধরণের কোন দালাল এর দেখা পেলাম না।
এখান কার ডাক্তার নার্স সবাই খুবিই ভাল ব্যবহার করেছিলো যা মনে রাখার মতো। তারা ভদ্র ভাবে আমাদের কে সকল বিষয় গুলো বুঝিয়ে দিয়েছে।
একটা টেকনিক যা ফলো করুন ভালো কাজে দিবে।
এখান কার নার্স দেড় সাথে কথা বলার আগে তাদের কে মেম বলে ডাকুন দেখবেন তারা সব বুঝিয়ে দিবে ভাল মত। আর আনসার দের স্যার বলে কোন কিছু জিজ্ঞেস করেন কিছু দেখিয়ে , বুঝিয়ে দিবে।
.
আরও দেখুনঃ গার্মেন্টস স্যাম্পল কি এবং তার প্রকারভেদ | Types of Garments Sample 2026
যে প্রব্লেম আমি পেয়েছি।
আমি নতুন বিল্ডিং এর কার্ডিওলজি বিভাগ এর তিন তালায় ছিলাম, আমি যে সমস্যা গুলো দেখেছি তা হলো রোগীদের জন্য বাথরুম একটা ছিল, আর গোসল গোসল করার জন্য কোন গোসল খানা নেই । খাবারের প্লেট বাটি ধোয়ার সমস্যা।
এইটাই আমার কাছে সব থেকে বড় সমস্যা মনে হয়েছে এছারা সেখানে বাকি সব ঠিক মনে হয়েছিল।
যে প্রপজিটিভ দিক পেয়েছি
এখানে বিশাল পরিসরের চিকিৎসা সেবা প্রদান করে থাকে কারন এটি দেশের সব থেকে বড় হাসপাতাল গুলোর মধ্যে একটি।
আধুনিক চিকিৎসা সেবা দিয়ে থাকে , এখানে বিভিন্ন বিশেষায়িত বিভাগ রয়েছে, যেমন বার্ন ইউনিট, কার্ডিওলজি, নিউরোসার্জারি, অনকোলজি ইত্যাদি।
কম খরচে চিকিৎসা পাওয়া, সরকারি হাসপাতাল হওয়ায় এখানে তুলনা মূলকভাবে অনেক কম খরচে চিকিৎসা সেবা পাওয়া যায়।
জরুরি চিকিৎসা সেবা সপ্তাহে ৭ দিন আর দিন রাত ২৪ ঘন্টা ইমার্জেন্সি বিভাগ চালু থাকে , যা দুর্ঘটনা, আগুনে পোড়া রোগী, হার্ট অ্যাটাক এর জন্য অত্যন্ত কার্যকর ভুমিকা পালন করে।
বিশেষজ্ঞ চিকিৎসক এর সেবা , এখানে দেশের সেরা বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন, যারা অভিজ্ঞতার সাথে রোগীদের কে সেবা প্রদান করে থাকেন।
শেষ কথা
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল দেশের অন্যতম সেরা সরকারি চিকিৎসা কেন্দ্র হলেও কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। যারা উন্নত ও কম খরচে চিকিৎসা চান, তাদের জন্য এটি ভালো অপশন, তবে ধৈর্য ধরে লম্বা লাইনের জন্য প্রস্তুত থাকা উচিত।
FAQ
ঢাকায় সবচেয়ে ভালো হাসপাতাল কোনটি?
ভালো চিকিৎসার জন্য বেশ কয়েকটি বিশ্বমানের হাসপাতাল রয়েছে। এর মধ্যে এভারকেয়ার হসপিটাল, স্কয়ার হাসপাতাল, ইউনাইটেড হাসপাতাল সবচেয়ে নির্ভরযোগ্য ও আধুনিক প্রযুক্তিসম্পন্ন বলে ধরা হয়।
ঢাকা মেডিকেল কলেজে সিট কয়টি?
মেডিকেল কলেজে MBBS কোর্স করার জন্য মোট ২৩০ টি আসন বরাদ্দ রয়েছে ।
ঢাকা মেডিকেল কলেজ কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে?
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়ে ১৯৪৬ সাল থেকে ঢাকা মেডিকেল কলেজে এমবিবিএস – MBBS কোর্স চালু করা হয়।
ঢাকা মেডিকেল হাসপাতাল কি ২৪ ঘণ্টা খোলা?
হ্যাঁ, জরুরি বিভাগ ২৪ ঘণ্টা খোলা থাকে।
এটি কি সরকারি হাসপাতাল?
হ্যাঁ, এটি বাংলাদেশের একটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল।
কোথায় অবস্থিত?
শাহবাগ, Secretariat Road, ঢাকা-১০০০।
যোগাযোগের ফোন নম্বর কী?
+880-2-55165130 (এক্সচেঞ্জ)।



