বাংলাদেশ থেকে অ্যাপল আইডি খোলার নিয়ম | How to Create Apple ID in Bangladesh 2026

বাংলাদেশ থেকে অ্যাপল আইডি খোলার নিয়ম

বাংলাদেশ থেকে অ্যাপল আইডি খোলার নিয়ম

বাংলাদেশ থেকে নাকি এপেল আইডি খোলা যায় না এটা অনেকেই এটা জানেন। কিন্তু আজকে আমি আপনাদের কে দেখাব কিভাবে আপনি বাংলাদেশ থেকে অ্যাপল আইডি খুলতে পারেন। আজকে জানতে চাই ডট কম এর এই আরটিকেল থেকে আমি আপনাদেরকে প্রাক্টিকেলি দেখাব বাংলাদেশ থেকে অ্যাপল আইডি খোলার নিয়ম স্টেপ বাই স্টেপ। কথা না বাড়িয়ে শুরু করি কিভাবে আপনি বাংলাদেশ থেকে অ্যাপল আইডি খোলার নিয়ম।

বাংলাদেশ থেকে অ্যাপল আইডি খোলার নিয়ম

অ্যাপল আইডি খোলার জন্য আমাদের কে আমাদের ফোনের সেটিংস অপশন এ প্রবেশ করতে হবে এবং সবার উপরে দেখুন Apple Account আছে এখানে ক্লিক করতে হবে।

এর পরে দেখবেন নিচের দিকে লেখা আছে “Dont have an Apple Account? “ এখানে একটি ক্লিক করে দিবেন।

এখানে ক্লিক করার পর তিনটা অপশন দেখাবে, আপনি চাইল্ড অর্থাৎ 12 বছরের কম হলে এটা আপনি সিলেক্ট করবেন। আপনি টিনেজার হলে 13 থেকে 17 হলে এইটা, আর আপনি যদি 18 বছরের বেশি হোন তাহলে আপনি এডাল্ট সিলেক্ট করবেন। এখানে যার আইডি করা হবে তার বয়স 18 প্লাস, তাই আমি এডাল্ট সিলেক্ট করছি।

এখন এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিবো,আর নিচে এখানে জন্ম তারিখ দিতে হবে,সো এখন ফার্স্ট নেম,লাস্ট নেম এবং জন্ম তারিখ বসিয়ে দিয়েছি। এখন কন্টিনিউ নামে একটা অপশণ আছে, সেখানে ক্লিক করে দিতে হবে।

স্টেপ: ১ ইমেইল বাছাই করা

বাংলাদেশ থেকে অ্যাপল আইডি খোলার নিয়ম এ এখন এখানে ইমেইল এড্রেস চাচ্ছে, তবে এখানে আপনি ইমেল দিবেন না। একটু নিচের দিকে দেখবেন একটা অপশন আছে “Dont have an Email address” এইখানে ক্লিক করে দিতে হবে। কেন ইমেইল দিচ্চি না এক্টূ পরে বুঝবেন বুঝিয়ে বলছি।

এখন আপনার সামনে একটি পপ আপ আসবে যেখানে আপনি “Get an iCloud email address “ লেখা দেখতে পারবেন এই লেখাতে ক্লিক করে দিবেন।

এর পরে Email এর স্থানে name@icloud.com এর একটি ইনপুট ফিল্ড দেখতে পারবেন । এখন আমরা যার নামে এই অ্যাপল আইডি খুলছি তার নাম এখানে দিয়ে দিতে দিবো। আপনারা আপনাদের নিজের নাম এখানে দিবেন। মনে রাখবেন এক নামের ইমেইল ক্যাবল মাত্র ১ জন ই খুলতে পারবে। তাই নাম যেন ইউনিক হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আপনি আপনার ইমেইল কে ইউনিক করতে যেকোন ABCD অথবা নাম্বার যুক্ত করতে পারেন। ইমেল এড্রেস দেবার পর Continue বাটনে ক্লিক করে দিবেন।

এর পর যদি আপনার দেওয়া ইমেইল টি ইউনিক হয়, মানে এর আগে কেউ এই নামে ইমেইল না খুলে থাকে তবে Create Email Address এ ক্লিক করে দিবেন।

স্টেপ: ২ নুতুন পাসওয়ার্ড সেট করা

এর পরে আমাদের সামনে পাসওয়ার্ড সেট করার জন্য পেজ ওপেন হবে এখানে আপনি আপনার পছন্দ মতো পাসওয়ার্ড দিএ দিবেন। তবে পাসওয়ার্ড সেট করার সময় খেয়াল রাখতে হবে যেন পাসওয়ার্ড এর মধ্যে নাম্বার + বড় হাতের শব্দ + ছোট হাতের শব্দ মিক্স থাকে। এবং নিচ এ ভেরিফাই এর স্থানে সেম পাসওয়ার্ড টি আবার দিতে হবে । এর পরে পাসওয়ার্ড এর কাজ সেশ এখন Continue বাটনে ক্লিক করে দিতে হবে।

স্টেপ: ৩ ফোন নাম্বার দেওয়া

এখন ফোন নাম্বার চাচ্ছে এখন আপনি এখানে আপনার বাংলাদেশি ফোন নাম্বার দিবেন না, বাংলাদেশ থেকে অ্যাপল আইডি খোলার নিয়ম কারন বাংলাদেশী ফোন নাম্বার দিলে আপনি এখানে অ্যাপল আইডি Account করতে পারবেন না। এখন আপনাকে কি করতে হবে? এখন আপনাকে ইউএস এর একটা নাম্বার দিতে হবে, এখন ইউএস এর নাম্বার কোথায় পাবেন আমি সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি,

Usa এর নাম্বার যেভাবে পাবেন

যেকোন একটা ব্রাউজারে চলে যাবো,ব্রাউজারে আসার পর এখানে লিখে দিবো “Usa Number For Icloud” এই লিখাটা লিখে সার্চ করতে হবে। আপনি দেখতে পাবেন যে অনেকগুলো ওয়েবসাইট আসছে। সবার উপরের টাতে প্রবেশ করবো।

অথবা সরাসরি এই লিঙ্কে ক্লিক করে usa এর নাম্বার ওয়েব সাইট প্রবেশ করতে পারেন । এখানে অনেক Usa নাম্বার আছে আমাদের একটি নাম্বার লাগবে তাই আমি যেকোন একটা নাম্বার কপি করে নিবো।

কপি করা হলে আমি এখান থেকে বেরিয়ে আসবো আগের স্থানে। এখন আমি অ্যাপেল আইডি তে ক্লিক করবো। এখানে বাংলাদেশ country কোড সিলেক্ট করা আছে ডিফল্ট ভাবে। এখানে ক্লিক করে “Usa” করে দিবেন। তারপর United States এটা ক্লিক করে দিবেন, ক্লিক করার পর আগে যে নাম্বার কপি করেছিলাম সেই নাম্বারটা এখানে দিয়ে দিবো। নাম্বার দেওয়ার পর আমি এই Continue অপশণে ক্লিক করে দিবো।

ফোন নাম্বার Verify করা

যখন আমি ফোন নাম্বার দিয়ে Continue করছিলাম তখন এই Could Not Create Account অ্যাপেল আইডি টা এরকম দেখাচ্ছিল তখন যে সাইট থেকে আমি আসল নাম্বারটা নিয়েছিলাম, সেই নাম্বার টা দিয়ে দিবো,কিন্তু কোনো কোড আসবে না কারন আমার কাছে সিম নাই, এখন আমি Did Not Receive A Code এখানে ক্লিক করে দিবো ।

ক্লিক করার পর এখানে দুই থেকে তিনটা অপশন আসবে এর মধ্যে Verify Later যে অপশন টা আছে এখানে ক্লিক করে দিবো তারপর Continue অপশণ আসবে এটাতে ক্লিক করে দিবো


স্টেপ: ৪ অ্যাপল আইডি খোলা শেষ ধাপ

এখন একটু অপেক্ষা করার পর দেখেন Terms And Conditions গুলোতে ক্লিক না করে সরাসরি agree তে ক্লিক করে দিবেন।

ফাইনালি আমাদের অ্যাপেল অ্যাপেল আইডি Create প্রক্রিয়া শুরু হয়েছে আর কিছু ধাপ বাকি রয়েছে।

অ্যাপেল আইডি Create হওয়ার সময় এখানে ফোনের Lock Screen এ যে পাসওয়ার্ড টা চাইতে পারে একাধিক বার। আমরা ফোন লক করার জন্য দিই সেই পাসওয়ার্ড টা আমরা এখানে দিয়ে দিবো।

এখন অ্যাপেল আইডি Create হচ্ছে, এখন এখানে একটা পপ অ্যাপ আসবে তখন OK তে ক্লিক করে দিবো ।

OK তে ক্লিক এর সাথে সাথেই ফাইনালি আমাদের অ্যাপেল আইডি খোলা হয়ে গেছে।


আইডি তৈরি হওয়ার পর Verify করা

আইডি তৈরি হওয়ার পর আবার ফোনের সেটিংস এ Verify Your Phone Number লেখা দেখতে পাবেন। এখানে ক্লিক করে দিবেন।

এখানে আগের যে নাম্বার দিয়েছিলাম সেই নাম্বার টি এখানে দেখাবে নিচে দেখবেন Use a different phone নাম্বার দেওয়া আছে এখানে ক্লিক করবেন।

এর পরে আপনি আপনার বাংলাদেশি নাম্বার টি দিয়ে দিবেন।

এর পরে উক্ত নাম্বার এ একটি ৬ শব্দের কোড যাবে । প্রাপ্ত কোড দিয়ে দিলেই আমাদের অ্যাপল আইডি টি ভেরিফাই করা হয়ে যাবে। এই প্রক্রিয়া চলাকালিন বেস কয়েকবার আপনার ফোনের লক স্ক্রিন পাসওয়ার্ড চাইতে পারে।

জরুরী সেটিংস সমুহ

নিচের এই কাজ গুলো না করলে আপনি কোনো সুবিধা পাবেন এই Account থেকে।

অসুবিদা

যদিও আইডি খোলা হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত আমরা App Store প্রবেশ করতে পারছি না।

টেকনিক ইউস

এর জন্য আমাদের আরো একটু টেকনিক ইউস করতে হবে।

আমাদের আবার ফোনের সেটিংস অপসন এ যেতে হবে এবং আমাদের অ্যাপল আইডি তে যেতে হবে এরপর Media and purchases এ যেতে হবে।

এরপর একটি পপ আপ আসবে এখানে কন্টিনিউ অপশন ক্লিক করে দিবো ।

এরপরে একটু Back গিয়ে আবারো একবার Media and purchases এ ক্লিক করতে হবে এর পর View Account এ ক্লিক করে পূর্বের বাংলাদেশ সিলেক্ট থাকা Option এ ক্লিক করে United States করে দিয়ে Contine এ ক্লিক করে দিবো

এবং কিছু টার্মস and কন্ডিশন দেখাবে এখানে Aggre করে দিতে হবে।


পেমেন্ট বিলিং অ্যাড্রেস

এবার আমাদের একটি পেমেন্ট মেথড যোগ করতে হবে কিন্তু আমরা এখানে None সিলেক্ট করে দিব। এর পরে আমাদের একটি বিলিং অ্যাড্রেস দিতে হবে অবশ্যই USA এর হতে হবে। এই জন্য আমরা গুগলে গিয়ে “USA Biling Address for Icloud” লিখে সার্চ করতে হবে ।

অথবা সরাসরি এই লিঙ্ক থেকে যেতে পারবেন “USA Biling Address for Icloud” । এখানে থেকে কপি পেস্ট করে নিতে হবে। সব কিছু টিক মত থাকলে বাংলাদেশ থেকে অ্যাপল আইডি খোলা হয়ে গেল।

এখন আপনি চাইলে App Store থেকে যেকোনো games বা সফটওয়্যার ইজিলি ডাউনলোড করতে পারবেন।

আমি বিকাশ অ্যাপ ডাউনলোড করে টেস্ট করে দেখালাম।

আপনাদের সুবিধার জন্যে একটি ভিডিও সাজেস্ট করলাম। https://www.youtube.com/watch?v=E-Va5WgXkhY এখানে দেখতে পারেন ।

বাক্তিগত পরামর্শ

পাসওয়ার্ড সেট করার সময় আপনার নামের সাথে মিল থাকলে আপনি নতুন আপেল আইডি খুলতে পারবেন না। আইডি Create হওয়া খুব ঝামেলার ব্যাপার কিছু কিছু সময় অনেক প্রবলেম সল্প করতে হয় এর পাশাপাশি আপনাদেরকে দেখাব যে আপনারা প্রবলেমে পড়লে কিভাবে প্রবলেম Solve করতে পারেন সে বিষয়ে জানাবো।

শেষ কথা

দর্শক ভাইদের কে জানানো যাচ্ছে যে আমি একজন চাকুরি জীবি । কাজের ফাকে ফাকে নিজের সাথে ঘটা ও বাস্তব সম্মত কন্টেন্ট লিখতে চেষ্টা করি। যদি লেখার মাঝে কনো অমিল খুজে পান তবে আমাকে জানাতে পারেন । আমি দ্রুত তা সমাধান করার চেষ্টা করবো।

FAQ

Apple Account কিভাবে খুলবো?

Apple ID সহজেই আপনার আইফোন অথবা যেকোনো ওয়েব ব্রাউজার ব্যবহার করে খোলা যায়।

বিনামূল্যে অ্যাপল আইডি তৈরি 

ফ্রিতে বা বিনামূল্যে অ্যাপল আইডি (Apple Account) তৈরি করা যায়।

Apple id আগে খুল ছিলাম আবার নতুন ভাবে খুলতে চাই

পুরানো ID বাদ দিয়ে নতুন আইডি খুলতে চাইলে , আগের আইডিটি আপনার ফোন থেকে সাইন আউট (Sign Out) করে নিতে হবে।।

এইগুলো দেখতে পারেন

Ai ব্যবহার করে টাকা ইনকাম পদ্ধতি 2026

অরিজিনাল চার্জার চেনার উপায়


Faredul Ali

আমি একজন টেকনলজি প্রেমি। বিভিন্ন টেক ও অনলাইন ইনকাম সহ শিক্ষামূলক পোস্ট করে থাকি।


Share:

63 views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


খুজুন



বিভাগ