জন্ম নিবন্ধন করতে কত টাকা লাগে – jonmo nibondhon korte koto taka lage
জন্ম নিবন্ধন আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটি বস্তু হয়ে দারিয়েছে। বিশেষ করে স্কুল , কলেজ অথবা মাদ্রাসাতে ভর্তি হতে হলে আমাদের বাচ্চাদের অবশ্যই জন্ম নিবন্ধন প্রয়োজন পরে। আবার জন্ম নিবন্ধন দিয়ে অনেক সময় চাকরির ক্ষেত্রে প্রয়োজন পরে । আবার পাসপোর্ট তৈরিসহ মোট ১৯টি বাংলাদেশী সেবা পেতে জাতীয় জন্ম সনদ প্রয়োজন । জন্ম সনদ একজন নাগরিকের বাংলাদেশের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রাপ্তির প্রথম ধাপ হিসেবে ধরা হয়ে থাকে।
জন্ম নিবন্ধন করতে কত টাকা লাগে, বয়স ভেদে সরকারি ফি, প্রয়োজনীয় কাগজপত্র, আবেদন করার নিয়ম ও সর্বশেষ তথ্য ২০২৬ সালের আপডেটসহ বিস্তারিত জানবো জানতেচাই.কম এর আজকের এই পোস্ট থেকে। পোস্টের মাঝে কথাও কোন ভুল পেলে ক্ষমার দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো। চলুন শুরু করি ।
জন্ম নিবন্ধন ফি কত ?
জন্ম নিবন্ধন করতে কত টাকা লাগে বা সংশোধনের ক্ষেত্রে সংশোধনের ধরন মতাবেক বেশ কিছু সরকারি ফি নির্ধারিত রয়েছে । নিচের থাকা টেবিলে দেশে ও বিদেশে বসবাস করা আবেদন কারীদের জন্য ফি-এর পরিমাণ কতো তা সহজ ভাবে তুলে ধরা হলোঃ
সকল তথ্য বাংলাদেশ সার্ভিস রুলস থেকে ।
| সংশোধনের ধরণ | দেশে | বিদেশে |
|---|---|---|
| জন্ম নিবন্ধনের যেকোনো তথ্য সংশোধনের জন্য সাধারণ ফি | ১০০ টাকা | ২ ডলার |
| জন্ম তারিখ ব্যতীত শুধুমাত্র নাম, পিতার নাম, মাতার নাম, ঠিকানা ও অন্যান্য তথ্য সংশোধনের জন্য | ৫০ টাকা | ১ ডলার |
| তথ্য সংশোধনের পর বাংলা ও ইংরেজি উভয় ভাষায় মূল সনদের কপি সরবরাহ | বিনা ফিসে | বিনা ফিসে |
| বাংলা ও ইংরেজি উভয় ভাষায় জন্ম নিবন্ধন সনদের নকল কপি সরবরাহ | ৫০ টাকা | ১ ডলার |
বয়সভেদে ফি: জন্ম নিবন্ধন করতে কত টাকা লাগে?
বাংলাদেশ সরকারের সর্বশেষ নিয়ম অনুযায়ী, বয়স এবং আবেদনের ধরণভেদে জন্ম নিবন্ধনের সরকারি ফি নির্ধারণ করা হয়ে থাকে । বয়স ভেদে কত ফি বা জন্ম নিবন্ধন করতে কত টাকা লাগে তা নিচে তুলে ধরা হলোঃ
- বয়স ০ থেকে ৪৫ দিন: সম্পূর্ণ ফ্রি তে (কোনো টাকা লাগবে না)।
- বয়স ৪৬ দিন থেকে ৫ বছর বয়স পর্যন্ত: সরকারি ফি ২৫ টাকালাগবে।
- বয়স ৫ বছরের বেশি বা এর চেয়ে বেশি যেকোনো বয়স) এর ক্ষেত্রে সরকারি ফি ৫০ টাকা করে দিতে হব।
অতিরিক্ত ফি: জন্ম নিবন্ধন করতে কত টাকা লাগে?
আপনি কি জানেন জন্ম নিবন্ধন করতে কত টাকা লাগে ? আমরা অনেকে মনের ভুলে হোক বা ইছে করেই হোক দেরি করে জন্ম নিবন্ধন করি। আর ভাবতে থাকি দেরি হয়ে গেছে এখন জন্ম নিবন্ধন করতে গেলে হইতো বা অতিরিক্ত ফি বা জরিমানা লাগবে। কিন্তু আসল সত্য কথা হলো এই যে বাংলাদেশ সরকারের জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন অনুযায়ি বয়স বাড়লে নিবন্ধনের সরকারি ফি কিছুটা পরিবর্তন হতে পারে তবে সেটি কোনো জরিমানা বা “লেট ফি” না ।
কোন ক্ষেত্রে ফি লাগে না
এবার জেনে নিন জন্ম নিবন্ধন করতে কত টাকা লাগে এবং কোন কোন ক্ষেত্রে জন্ম নিবন্ধনের জন্য কোনো টাকা পয়সা লাগে না।
আরও দেখুঃ কক্সবাজার দর্শনীয় স্থান – ভ্রমণ পরিকল্পনা, খরচ ও বিস্তারিত গাইড
যদি বাচ্চার জন্মের ৪৫ দিনের মধ্যে আবেদন করেন তখন আপনার ১ টাকাও লাগবে না এবং এইটাই করা উচিত ভাই। মনে রাখবেন বাচ্চার বয়স ১ দিন থেকে ৪৫ দিন বয়সের মধ্যে আবেদন করলে সম্পূর্ণ ফ্রি তে করতে পারবেন। সে ক্ষেত্রে কোনো প্রকার সরকারি ফি অথবা সার্ভিস চার্জ প্রযোজ্য নয়।
প্রথমবার মূল সনদ উত্তোলনের সময় মানে হলো যখন জন্মনিবন্ধন নতুন করবেন তখন প্রথম বার (সার্টিফিকেট) হাতে পাবার সময় কোন টাকা বা ফি প্রদান করতে হয় না।
আবার নতুন জন্ম নিবন্ধন করার পর প্রথম-বারের জন্য যদি বাংলা ও ইংরেজি ভার্সনে উভয় ভাষায় মূল সনদ পত্র নিতে চান তবে সে জন্য কোনো ফি দিতে হয় না।
এছাড়া কোনো তথ্য সংশোধনের জন্য প্রথম বার আবেদন করলে তখন প্রথম বার সংশোধিত মূল সনদটি সংগ্রহের সময় ও কোনো টাকা লাগে না।
কিন্তু যদি আপনি আপনার জন্ম নিবন্ধন টি হারিয়ে ফেলেন বা নষ্ট করে ফেলেন সে ক্ষেত্রে দ্বিতীয় বার সনদ পেতে আপনাকে গুনতে হবে ৫০ টাকা ।
কীভাবে জন্ম নিবন্ধন ফি পরিশোধ করবেন?
জন্ম নিবন্ধন তৈরি করার পর জন্ম নিবন্ধন এর ফি পরিশোধ করার জন্য আগে দিনে আমাদের ইউনিয়ন পরিষদ / পৌরসভা কার্যালয়ে / কাউন্সিলর অফিসে সরাসরি আসতে হতো।এবং ইউনিয়ন পরিষদ / পৌরসভা কার্যালয়ে / কাউন্সিলর অফিসে নগদ টাকা বা নিবন্ধন ফ জমা দিতে গেলে বাংলাদেশ সরকার নির্ধারিত ফি এর থেকে বেশি অর্থ জমা লাগত। যেখানে জন্ম নিবন্ধন এর ভুল সংশোধন করতে সরকারি ভাবে ফি মাত্র ৫০ টাকা হলেও উক্ত কার্যালয় থেকে ২৫০ – ৩০০ টাকা লাগতো তাই এই জন দুর্ভোগ এরাতে গত ২০২৩ সালের মে মাসে অনলাইনে জন্ম নিবন্ধন ফি জমা দেওয়ার মাধ্যম চালু করা হয়।
*দপ্তর কর্তৃক আবেদন যাচাই-বাছাই হয়ে গেলে সেবা ফি প্রদানের অনুমতি পাওয়ার পর ekpay এর মাধ্যমে অনলাইনে পেমেন্ট সম্পন্ন করতে হবে*
মোবাইল ব্যাংকিং দিয়ে বিকাশ নগদ অথবা উপায় এর পেমেন্ট গেটওয়ে দিয়ে আবেদন করার সময় মোবাইল ব্যাংকিং দিয়ে ফি দেওয়া যায় bKash। আবার বিলার আইডি ব্যবহার করে সরাসরি ফি পরিশোধ করা যায়।
আরো দেখুন: পল্লী বিদ্যুৎ বিল চেক করার নিয়ম – পে বিল বিকাশ 2026
জন্ম নিবন্ধন করতে প্রয়োজনীয় কাগজপত্র
নতুন বাচ্চার জন্ম নিবন্ধন আবেদন এর জন্য আবেদনকারীর বয়স ও অন্যান্য পরিস্থিতির ওপর বিবেচনা করে প্রয়োজনীয় কাগজপত্র যা লাগে তার টেবিল আকারে নিচে তালিকা দেওয়া হলো।
| আবেদনকারীর নিজের জন্য (বাচ্চাদের ক্ষেত্রে) | টিকা কার্ড (ইপিআই কার্ড) অথবা হাসপাতালের জন্ম সনদ পত্র। যদি বাচ্চার বয়স ৫ বছরের বেশি হয় তাহলে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান অথবা স্থানীয় চেয়ারম্যানের প্রত্যয়নপত্র। |
| পিতা-মাতার জন্য (বাধ্যতা মূলক) | অবশ্যই পিতা ওএবংমাতার অনলাইন জন্ম নিবন্ধন সনদের কপি ও জাতীয় পরিচয় পত্রের কপি। |
| বসবাসের ঠিকানার প্রমাণ | বাসার হাল নাগাদ হোল্ডিং ট্যাক্স অথবা ইউটিলিটি বিল যেমন (বিদ্যুৎ, পানি, গ্যাস) পরিশোধের রশিদ কপি। নিজ এলাকায় স্থায়ী বাসিন্দা হয়ে থাকলে চেয়ারম্যান/কাউন্সিলর কর্তৃক নাগরিকত্বের সনদ কপি। |
জন্ম নিবন্ধন আবেদন করার ধাপ
নতুন জন্ম নিবন্ধনের পুরো আবেদন প্রক্রিয়াটি নিচে কয়েকটি ধাপে বিস্তারিত দেওয়া হলো:
অনলাইনে আবেদন করার নিয়ম অনলাইনে জন্ম নিবন্ধন-এর জন্য আবেদন করতে প্রথমে যেতে হবে বাংলাদেশ সরকারের জন্ম ও মৃত্যু নিবন্ধনের ওয়েবসাইটে । এই লিঙ্কে আবেদন পোর্টাল লিঙ্ক এ যান এবং জন্মস্থান অথবা স্থায়ী ঠিকানার ভিত্তিতে ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি কর্পোরেশন নির্বাচন করেন।
নিচে খেয়াল করুন এভাবে নিজে নিজে করলে জানতে পারবেন – জন্ম নিবন্ধন করতে কত টাকা লাগে

ব্যক্তিগত তথ্য দিন : আবেদনকারীর নাম (বাংলা ও ইংরেজি সহ ), জন্মতারিখ, লিঙ্গ এবং পিতা-মাতার কত তম সন্তান, তা নির্দিষ্ট স্থানে পূরণ করুন।
আরও দেখুনঃ কিভাবে জেনুইন উইন্ডোজ সেটআপ দিতে হয় । Windows first time Setup on Laptop Step By Step

ঠিকানা ও পিতা-মাতার তথ্য :সহ প্রার্থীর জন্মস্থান ও বর্তমান সঠিক ঠিকানা প্রদান করুন। পিতা মাতার অনলাইন জন্ম নিবন্ধন নাম্বার ও জাতীয় পরিচয় পত্র (NID) নাম্বার দিতে হবে। মোবাইল নম্বর ও সাবমিট আর অবশ্যই যোগাযোগের জন্য একটি সচল মোবাইল নম্বর দিন, সেখানে আবেদন সংক্রান্ত মেসেজ এবং ওটিপি (OTP) কোড পাঠানো হবে। কোডটি দিয়ে আবেদনটি সাবমিট করেন।
জন্ম নিবন্ধন এর সাধারণ ভুল
জন্ম নিবন্ধন করার পর সাধারণত যে ভুল গুলো সবচেয়ে বেশি হয় তার মধ্যে রয়েছে – নামের বানান ভুল , নিজের, বাবার বা মায়ের নামের ইংরেজি ও বাংলা বানানে প্রায়ই ভুল বা টাইপিং এ এই ভুল হয় জন্ম তারিকের ভুল – সনদের জন্ম তারিখ ও শিক্ষাগত সনদের অথবা জাতীয় পরিচয়পত্রের (NID) জন্ম তারিখের মধ্যে অমিল থাকা।
পিতা-মাতার নামের গড়মিল – পিতা বা মাতার নামের স্থানে আংশিক নাম লেখা বা তাঁদের নামের বানান ভুল হওয়া। জেন্ডার বা লিঙ্গ নির্বাচন- পুরুষ বা নারী (Male/Female) ভুল সিলেক্সন করা ও ঠিকানা এবং স্থায়ী বাসস্থানের ভুল তথ্য ঠিকানা যেমন ইউনিয়ন, ওয়ার্ড, কিংবা উপজেলা ভুল টাইপ ইত্যাদি।
জন্ম নিবন্ধন সনদে যদি একবার ভুল হয় তাহলে জাতীয় পরিচয়পত্র (NID), পাসপোর্ট অথবা চাকরির ক্ষেত্রে বড় ধরনের জটিলতা তৈরি হয়। তাই জন্ম নিবন্ধন এর সময় তা সংশোধন করে নেওয়া উচিত।
FAQ – জন্ম নিবন্ধন করতে কত টাকা লাগে
জন্ম নিবন্ধন কী এবং কেন এটি গুরুত্বপূর্ণ?
জন্ম নিবন্ধন হলো কোন ব্যাক্তির সরকারি অস্তিত নামা বা কার্ড । অনলাইনে আপনার জন্ম নিবন্ধন সনদ যাচাই বা আবেদন করতে, আপনার ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর এবং সঠিক জন্ম তারিখ প্রয়োজন হবে।পাসপোর্ট অথবা চাকরির ক্ষেত্রে বড় ধরনের ভুমিকা রাখে এই কার্ড।
জন্ম নিবন্ধন করতে কত খরচ হয়?
৪৫ দিনের মধ্যে করলে টাকা লাগে না (Free) ৪৫ দিন থেকে ৫ বছরের মধ্যে: ২৫ টাকা ফি লাগে এবং ৫ বছরের পর: ৫০ টাকা।
জন্ম নিবন্ধন আবেদনের জন্য কী কী লাগে?
আবেদনকারী ও তার পিতা -মাতার জাতীয় পরিচয়পত্র (এনআইডি), বাবা-মায়ের অনলাইন জন্ম নিবন্ধন, জন্মের প্রমাণপত্র ( টিকার কার্ড বা হাসপাতাল ছাড়পত্র), এবং ইউটিলিটি বিলের কপি প্রয়োজন হয়।
জন্ম নিবন্ধন করতে কি কি লাগে 2026?
২০২৬ সালে এসে নতুন জন্ম নিবন্ধন এর জন্য বাবা মায়ের অনলাইন করা জন্ম নিবন্ধনের নাম্বার এবং ভোটার আইডি নাম্বার প্রয়োজন হয় এটা বাধ্যতামূলক।
জন্ম নিবন্ধন কোথায় করতে হয়?
জন্ম নিবন্ধন করার জন্য নিজ এলাকার কার্যালয়ে গিয়ে করতে হয়। তবে চাইলে কিন্তু ঘরে বসেই জন্ম ও মৃত্যু নিবন্ধনের অফিশিয়াল ওয়েবসাইট বা BDRIS অনলাইনে প্রাথমিক আবেদনটি সম্পন্ন করা যায়।
নতুন জন্ম নিবন্ধন আবেদনের লিংক কী?
এই লিঙ্কে থেকে আবেদন করুন লিঙ্ক এ।
জন্ম নিবন্ধন প্রিন্ট করার নিয়ম কী?
জন্ম নিবন্ধন এর মুল কপি পেতে আপনাকে স্থানিয় সরকারের জন্ম ও মৃত্যু নিবন্ধন পোর্টাল এ প্রবেস করতে হবে। এর পর আবেদন পত্র প্রিন্ট‘ অপশনে গিয়ে আবেদনকারীর ‘Application ID‘ ও ‘জন্মতারিখ‘ দিয়ে প্রিন্ট বা পিডিএফ (PDF) ডাউনলোড করে খুব সহজেই প্রিন্ট করতে পারবেন।
নিজের জন্ম নিবন্ধন কিভাবে বের করব?
আপনার যদি তথ্য জানা থাকে, আপনি খুব সহজেই ইন্টারনেট থেকে আপনার জন্ম নিবন্ধন সনদের অনলাইন কপি বের করতে পারবেন। অনলাইনে জন্ম নিবন্ধন বের করার জন্য আপনার মোবাইল বা কম্পিউটার থেকে যেকোনো ব্রাউজারে প্রবেশ করুন BDRIS Verification Portal লিংকে। অথবা এই ভিডিও টি দেখতে পারেন ভিডিও লিঙ্ক
জন্ম নিবন্ধন করতে কত টাকা লাগে?
বাচ্চার বয়স ৪৫ দিন থেকে ৫ বছর পর্যন্ত: ২৫ টাকা।
বাচ্চার বয়স ৫ বছরের বেশি সময় পর: ৫০ টাকা।
শেষ কথা
জন্ম নিবন্ধন আজকাল আমাদের প্রতিদিনের জিবনে খুব বেশি প্রয়জনিও জিনিস । তাই যখন নতুন জন্ম নিবন্ধন করবেন তা যেন নিরভুল ভাবে করা হয় তা অবশ্যই এন সিওর করে নিবেন নয়তো এক্সট্রা ভেজাল এ পরবেন আর বেশি টাকা ও খরচ হবে। আসা করি আমার এই লেখা আপনাদের একটু হলে উপকারে আসবে। যদি আমাদের পোস্টের বিসয়ে কোন কিছু জানার থাকে তবে অনুগ্রহ করে আমাদের এই লিঙ্কে সরাসরি আপনার মতামত পোষণ করুন। অতি দ্রুত আমরা আপনাদের জবাব দেওয়ার চেস্টা করবো। আর অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন আজকের জন্ম নিবন্ধন করতে কত টাকা লাগে পোস্ট সম্পরকে। আজকে এই পর্যন্ত ই,সবাই ভাল থাকবেন ধন্যবাদ ।



