চলুন জেনে নেওয়া যাক অনলাইনে নতুন জন্ম নিবন্ধন আবেদন করার নিয়ম আর কোন তথ্য দিতে হবে ,কি কি কাগজ পত্র লাগবে, আর কিভাবে আবেদন করলে আবেদনপত্র বাতিল হবে না আর কিভাবে ওটিপি সাকসেসফুলি সাবমিট করতে পারবেন, এসব নিয়ে রয়েছে নানান ধরনের প্রশ্ন। আজকের এই পোস্টে আমি আপনাদেরকে জানাবো একদম শুরু থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে প্রতিটি বিষয়ে জানানো হবে।
জন্ম নিবন্ধন আবেদন পত্র প্রিন্ট ডাউনলোড
আরো জানতে পারবেন আবেদন পত্র প্রিন্ট কপি ডাউনলোড করতে সমস্যা হলে কিভাবে জন্ম নিবন্ধন আবেদন পত্র প্রিন্ট ডাউনলোড করবেন এটা নিয়ে আপনারা অনেকেই সমস্যায় পড়েছেন, তো এখান থেকে আবেদন পত্র প্রিন্ট করার জন্য পূর্বের মতো এখানে আবেদন পত্র প্রিন্ট অপশনে ক্লিক করলে হয় না। তাই ২০২৬ সালে নতুন জন্মনিবন্ধন আবেদন নিয়ম অনুযায়ী কিভাবে জন্ম নিবন্ধন আবেদন পত্র প্রিন্ট ডাউনলোড করা যায় তা নিচে থেকে জানতে পারবেন।
নতুন জন্ম নিবন্ধন আবেদন করতে কি কি লাগে
নতুন জন্ম নিবন্ধন এর আবেদন সম্পন্ন করার জন্য নিম্নলিখিত ডকুমেন্টগুলো প্রয়োজন হবে।
ডিগ্রিধারী চিকিৎসক কর্তৃক প্রত্যায়ন পত্র অথবা সরকার কর্তৃক পরিচালিত প্রথমিক শিক্ষা সমাপনী, জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট।
পিতা / মাতা/ দ্বারা স্বনামে স্থায়ী ঠিকানা হিসেবে কর পরিশোধের প্রমানপত্র অথবা পিতা / মাতা/ পিতামহ / জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট ঘোষিত স্থায়ী ঠিকানা বা জমি অথবা বাড়ি ক্রয়ের দলিল , খাজনা ও কর পরিশোধ রশিদ।
জানতে চাই ডট কম এর এই অনলাইনে নতুন জন্ম নিবন্ধন আবেদন করার নিয়ম পোস্টটি আপনারা মনোযোগ সহকারে পড়বেন যাতে কোনো গুরুত্বপূর্ণ তথ্য বা কোনো বিষয় মিসিং হয়ে না যায়,তো বন্ধুরা শুরু করি এই পোস্টের মুল আলোচনা ,
অনলাইনে নতুন জন্ম নিবন্ধন আবেদন করার নিয়ম
ধাপ ১ – জন্ম নিবন্ধন আবেদন ওয়েবসাইট প্রবেশ
জন্মনিবন্ধন আবেদন করার জন্য প্রথমে আপনি আপনার মোবাইল ফোন কিংবা কম্পিউটারে Google Chrome ব্রাউজারটি ওপেন করে নিবেন। এখন আমাদের জন্ম নিবন্ধন আবেদন লিংক এ প্রবেশ করতে হবে এজন্য সার্চবারে গিয়ে সার্চ করবেন Bdris.gov.bd লিখে। সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে একটি ইন্টারফেস চলে আসবে সেখানে দেখতে পাবেন জন্মনিবন্ধন নামে একটি অপশন আছে, অপশনটির উপর যাওয়ার পর জন্মনিবন্ধন আবেদন নামে যে অপশনটি আছে তারপর উপর ক্লিক করবেন।

ধাপ ২- জন্ম নিবন্ধন ঠিকানা বাছাই
ক্লিক করার পর সেখানে একটি তথ্য চাইবে সেটা হলো জন্মনিবন্ধনের জন্য নিম্নলিখিত কোন ঠিকানায় জন্মনিবন্ধনের আবেদন করতে চান, এখানে দুটি অপশন দেখতে পাবেন , একটি হলো জন্মস্থান,আর একটি হলো স্থায়ী ঠিকানা, অর্থাৎ আপনি আপনার জন্মনিবন্ধনটি কি আপনার জন্মস্থানের ঠিকানা অনুযায়ী করতে চান নাকি স্থায়ী ঠিকানা অনুযায়ী করতে চান?
এখন আমি যে আবেদনটি করবো সেটা জন্মস্থান অনুযায়ী করবো তাই আমি এখানে জন্মস্থান অপশনটির উপর ক্লিক করবো, তারপর নিচে থাকা পরবর্তী লিখা বাটনটিতে ক্লিক করতে হবে।

ধাপ ৩ – ব্যক্তি পরিচিতি তথ্য দেওয়া
এবারে ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে দেখতে পাবেন নিবন্ধনরত ব্যক্তির পরিচিতি অর্থাৎ যিনি জন্মনিবন্ধনের জন্য আবেদন করবেন এখানে তার সকল পরিচিতি বা তথ্যগুলো দিয়ে দিতে হবে যেমন – নামের প্রথম অংশ বাংলায় এবং নামের শেষের অংশ বাংলায় অর্থাৎ আপনার নামের দুই দুটি অংশ এখানে বাংলায় টাইপ করে দিবেন। তারপর রয়েছে নামের প্রথম অংশ ইংরেজিতে এবং নামের শেষের অংশও ইংরেজিতে এখানে আপনি আপনার নামের দুটি অংশই ইংরেজি ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের অক্ষরে টাইপ করে দিবেন।

অ্যাটাচমেন্ট অ্যাভেইলেবিলিটি চেক
- জন্ম সেট করার সময় একটি পপ আপ আসবে এখানে ভয় পাবার কিছু নেই।
তারপরে আপনি আপনার জন্ম তারিখটি এখানে সেট করে দিবেন। জন্ম তারিখ সেট করার পর আমাদের সামনে এমন একটি অ্যাটাচমেন্ট অ্যাভেইলেবিলিটি চেক পপ আপ বক্স আসবে। এখানে নতুন জন্মনিবন্ধন করার জন্য যে সমস্ত কাগজ পত্র লাগবে তা আপনার কাছে আছে কিনা তা জানতে চাইবে। আপনারা ভালো করে পড়ে নিবেন। যদি সব ডকুমেন্টস থাকে তাহলে আমার কাছে এই ডকুমেন্ট আছে এই বাটন টিতে ক্লিক করে দিবেন।
পিতা মাতার তথ্য দেওয়া
পরবর্তীতে বাটনে ক্লিক করার পর এখন আমাদেরকে পিতা মাতার তথ্য দিতে হবে। বাম পাশে পিতার তথ্য যেমন পিতার জন্মনিবন্ধন নাম্বার , পিতার জন্ম তারিখ, পিতার নাম বাংলায় , পিতার নাম ইংরেজিতে , পিতার জাতীয়তা । অনুরুপ ভাবে মাতার তথ্য গুলো দিতে হবে। তবে পিতা মাতার তথ্য গুলো অবশ্যই অনলাইনে থাকতে হবে । পিতা মাতার তথ্য দেওয়া হয়ে গেলে নিচে থাকা পরবর্তীতে বাটনে ক্লিক করে দিতে হবে।

ঠিকানা সম্পর্কিত তথ্য দেওয়া
পরবর্তী বাটনে ক্লিক করার পর আপনার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানার তথ্য গুলো চাইবে। এখন এখান থেকে যদি আপনার স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা আলাদা হয়ে থাকে তাহলে আলাদা ভাবে ম্যানুয়ালি লিখে লিখে পুরণ করতে হবে, আর যদি আপনার সকল ঠিকানা এক হয়ে থাকে তাহলে উপরে থাকা ছোট্ট টিক মার্কটির উপর ক্লিক করলে অটোমেটিক সকল কিছু পূরণ হয়ে যাবে তো এখানে ঠিকানা সম্পর্কিত সব তথ্য দিয়ে দেওয়ার পর নিচা থাকা পরবর্তী লিখা বাটনটির উপর ক্লিক করবেন ।

আবেদনকারী ব্যক্তির সহিত সম্পর্ক
তারপর আপনার সামনে এরকম একটি প্রত্যয়ন চলে আসবে, তো এখানে আবেদনকারীর প্রত্যয়ন রয়েছে। এখানে মুল কথা বলা হয়েছে আপনি যে তথ্য গুলো দিয়েছেন তা একদম সঠিক এবং আপনি ঘোষণা করছেন যদি এগুলো ভুল বা মিথ্যা হয়ে থাকে তাহলে কিন্তু এর জন্য আপনি নিজে আইনগত ভাবে দায়ী থাকবেন।
এখানে একটি অপশণ রয়েছে আবেদনকারী ব্যক্তির সহিত সম্পর্ক। এখানে পিতা অপশণটি সিলেক্ট করে দিবেন এবং নিচে একটি টিকমার্ক রয়েছে সেটাও পূরণ করে দিবেন।
এরপর আমাদেরকে কিছু ফাইল এখানে সংযোজন বা যুক্ত করতে হবে । আপনি যে ফাইলগুলো সংযোজন করবেন তা JPG অর্থাৎ ছবি আকারে থাকতে হবে। এখানে সংযোজন অপশণে ক্লিক করে আপনার ফাইলটি আপলোড করে দিবেন।
অনলাইন জন্ম নিবন্ধন করতে কি কি কাগজ লাগে
এখানে আপনাদের দুইটি ফাইল আপলোড করতে হবে। একটি হলো চিকিৎসকের প্রত্যয়ন পত্র অন্যটি হলো বাড়ির করের কাগজ এই ধরণের তথ্য। আপলোড সম্পূর্ণ হলে নিচে পরবর্তী লিখা বাটনে ক্লিক করবেন।

শেষ ধাপ – ওটিপি যাচাই এবং সাবমিট করা
এবার আপনার সকল তথ্য যাচাই বাছাই করার জন্য একবার সব কিছু সামনে চলে আসবে, তারপর এখান থেকে আপনি অবশ্যই দেখে নিবেন আপনার সকল তথ্য গুলো ঠিক আছে কিনা। সকল তথ্য গুলো যদি ঠিক থাকে তাহলে নিচে আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন। অবশ্যই ফোন নাম্বারটি সচল আছে এরকম একটি নাম্বার দিবেন এবং পাশে থাকা ওটিপি পাঠান অপশণটিতে ক্লিক করে দিবেন।
ওটিপি পাঠান অপশণটিতে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে একটি মেসেজ চলে আসবে। তো সেখান থেকে ওটিপিটী এখানে বসিয়ে সাবমিট অপশণটিতে ক্লিক করবেন।

আবেদন পত্রের নাম্বার
এবং সাবমিট অপশণটিতে ক্লিক করলে দেখতে পাবেন একটি সাকসেসফুল নোটিফিকেশন আসবে, এখানে রয়েছে আবেদন পত্রটি সফল ভাবে সাবমিট করা হয়েছে এবং এখানে আবেদন পত্র একটি নাম্বার দেওয়া থাকবে। আপনার আবেদন পত্রের নাম্বারটি অবশ্যই খাতাই লিখে নিবেন বা প্রিন্ট করে নিবেন। আবেদন পত্র প্রিন্ট হওয়ার পরে নিরদিস্ট সময়ের মধ্যে প্রয়জনিও কাগজ পত্র নিয়ে আপনার নিবন্ধক এর অফিসে যোগাযোগ করবেন।

জন্ম নিবন্ধন আবেদন পত্র প্রিন্ট ডাউনলোড
তারপর এখানে আবেদন পত্র প্রিন্ট কিভাবে করবেন এটা নিয়ে আপনারা অনেকেই সমস্যায় পড়েছেন, তো এখান থেকে আবেদন পত্র প্রিন্ট করার জন্য পূর্বের মতো এখানে আবেদন পত্র প্রিন্ট অপশনে ক্লিক করলে হয় না।
জন্ম নিবন্ধন আবেদন পত্র প্রিন্ট ডাউনলোড করতে আপনারা আবার পুনরায় হোম পেজে চলে যাবেন। সেখান থেকে জন্মনিবন্ধন অপশনের উপর যাবেন এবং জন্মনিবন্ধন আবেদন প্রিন্ট অপশনটির উপর ক্লিক করবেন।

ক্লিক করার পর এখানে দেখতে পাবেন কিছু তথ্য চেয়েছে এবং আবেদন পত্রের নাম্বার চেয়েছে। আরো দেখুন: Nid দিয়ে জন্ম নিবন্ধন বের করার নিয়ম | nid to birth certificate

এখান থেকে সকল তথ্য দিয়ে প্রিন্ট অপশনটিতে ক্লিক করলে দেখতে পাবেন আপনার আবেদন পত্রটি প্রিন্ট হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। তো এই ছিলো আজকের অনলাইনে নতুন জন্মনিবন্ধন আবেদন করার নিয়ম। এতক্ষণ ধরে পোস্টটি পড়ার জন্য
——— সবাইকে ধন্যবাদ———-
সাধারন প্রশ্ন উত্তর
অনলাইনে জন্ম নিবন্ধন করতে কতো টাকা লাগে?
অনলাইনে জন্ম নিবন্ধন করতে কতো লাগে এখানে দেখতে পারেন জন্ম নিবন্ধন করতে কত টাকা লাগে– Birth Registration BD
২০২৬ সালে নতুন জন্ম নিবন্ধন করানোর ফি কত?
নতুন জন্ম নিবন্ধনের ফি ৪৫ দিন পর্যন্ত: কোনো ফি লাগবে না , ৪৫ দিন পর থেকে ৫ বছর পর্যন্ত: ২৫ টাকা, ৫ বছর পর থেকে যেকোনো বয়স: ৫০ টাকা।

