২০২৬ সালে মোবাইল দিয়ে রকেট একাউন্ট খোলার নিয়ম | রকেট ক্যাশ আউট চার্জ সহ

রকেট একাউন্ট খোলার নিয়ম ২০২৬ মোবাইল দিয়ে নিজেই খুলুন

রকেট একাউন্ট খোলার নিয়ম ২০২৬ মোবাইল দিয়ে নিজেই খুলুন

ডাচ বাংলা ব্যাংকের রকেট একাউন্ট কিভাবে খুলবেন আজকের আরটিকেলে মূলত সেই প্রসেসটা আপনাদেরকে প্র্যাক্টিক্যালি দেখাবো। চলুন শুরু করি।

রকেট একাউন্ট খোলার নিয়ম

সাধারনত ২ টি উপাইয়ে রকেট একাউন্ট ক্রিয়েট করা যায় একটি হলো রকেট অ্যাপের মাধ্যমে আর আরেকটা হলো নিকটস্থ এজেন্ট পয়েন্টে গিয়ে। আজকে জানতে চাই ডট কম এর এই রকেট একাউন্ট খোলার নিয়ম এ আমরা সিখবো কিভাবে রকেট অ্যাপের মাধ্যমে একাউন্ট খোলা যায়। নিচে অ্যাপ ডাউনলোড করা শুরু থেকে শেস পর্যন্ত দেখানো হলো।

রকেট App ডাউনলোড

প্রথমে আপনারা আপনাদের এন্ড্রয়েড ফোন হলে প্লেস্টোরে চলে যাবেন এবং সার্চবারে গিয়ে লিখবেন রকেট। লিখে সার্চ করবেন। আর যদি আপনার আইফোন হয় তাহলে আপনি অ্যাপস্টোরে গিয়ে রকেট লিখে সার্চ করবেন এর পরে রকেট App টি পেয়ে যাবেন এটাকে ইনস্টল করে ওপেন করবেন। আমার এটা অলরেডি ইনস্টল করা আছে। তাই আমি ওপেনে ক্লিক করছি। অথবা সরাসরি এখানে থেকে অফিসিয়াল রকেট App ডাউনলোড করতে পারেন। অ্যান্ড্রয়েড এর জন্য এই লিঙ্ক : Google Play Store আর যদি আইফোন (iOS) ইউস করেন তাহলে এই লিঙ্ক থেকে ডাউনলোড করুন : Apple App Store


রকেট App এর অনুমতি দেওয়া

এর পরে রকেট App ওপেন করলে আমাদেরকে বলবে বেস কিছু পারমিশন দিতে, এখান থেকে আমার কন্ট্রাক্ট লিস্টের অনুমতি চাচ্ছে এখান থেকে allow করে দিতে হবে। এর পরে আমাদের সামনে এমন একটি পেজ আসবে এখানে থেকে আমি স্কিপ করে দিবো। আমি যেভাবে করেছি আপনারা ঠিক একই রকম করলে আপনি ও রকেট একাউন্ট খুলতে পারবেন।

রকেট App এ নাম্বার দেওয়া

স্কিপ দেয়ার পরে আমাদের কে এখানে একটি একটিভ ফোন নাম্বার দিতে হবে। মানে হলো যে নাম্বার দিয়ে রকেট একাউন্টটা খুলতে চাই সেই নাম্বারটা এখানে দিতে হবে। অবশ্যই এই নাম্বারটি আপনার এই ফোনের মধ্যে থাকতে হবে। কারণ এখানে একটা কল আসবে। সো আমি নাম্বারটা দিয়ে দিাচ্ছা ফোন নাম্বার দেওয়া শেষ। এখন নেক্সট অপশনের পাশে থাকা চিহ্নে ক্লিক করে দিতে হবে।


Rocket acoount খোলার নিয়ম

এরপরে আমাদের সামনে রকেট কিভাবে এই Account করতে হবে আর কিছু কিছু ধাপ পার করতে হবে সেই বিসয়ে এখানে দেখাবে আপনি চাইলে পুরো লেখাটি ভালো করে পড়ে নিবেন এর পরে নিচে দেখুন ” I Understand ” লেখা আছে এখানে ক্লিক করে দিতে হবে।


NID Card এর তথ্য প্রদান

এর পরে একটি পেজ আসবে এখানে এখন আমাদেরকে আমাদের NID নাম্বার দিতে হবে । মানে হলো যার নামে এই রকেট একাউন্ট টি খুলছি তার নিজের NID Card এর তথ্য এখানে দিতে হবে। NID ইনফো দেওয়া হলে verify এ ক্লিক করে দিতে হবে।

verify এ ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি পপ আপ আসবে এখানে Yes করে দিতে হবে।


রকেট একাউন্ট ভেরিফিকেশন কোড

Yes এ ক্লিক করার কিছুক্ষনের মধ্যে আমাদের দেওয়া নাম্বার এ একটি কল আসবে কল টি রিসিভ করতে হবে এবং কলে বলা হবে ” আপনার রকেট একাউন্ট খোলা হচ্ছে , আপনার পছন্দ মতো একটি চার ডিজিটের পিন নাম্বার দিন অথবা না চাইলে কল টি কেটে দিন ” এবার আমাদের কল টি চলা অবস্থাতে ফোনের Keypad অপসন এ যেতে হবে এবং চার ডিজিটের পিন নাম্বার সেট করতে হবে। চিন্তা করবেন না আপনি চাইলে পরবর্তীতে তে পিন নাম্বার চেঞ্জ করতে পারবেন।

এখন সিমটা ইনসার্ট করা আছে এখানে একটা কোড আসবে তারপর এটা অটোমেটিক ভেরিফিকেশনটা করে নিবে আমাদের পিন নাম্বার দেওয়া শেষ এটা কিন্তু মাথায় রাখবেন, এরপর এখানে এরকম ইন্টারফেস আসবে,আসার পর আমরা Allow অপশনে ক্লিক করে দিবো এবং এর সাথে কোডগুলো বসিয়ে ভেরিফিকেশন শেষ করে নিবো


KYC আপডেট করা

এখন আমি আগে যে পিন নাম্বারটা দিয়েছিলাম সেই পিন নাম্বারটা দিয়ে লগইন করবো,এখনো কাজ পুরোপুরি শেষ হয়নি এখন এখানে বলছে যে KYC আপডেট করতে হবে এখন Update Your KYC তে ক্লিক করে দিবো,


রকেট একাউন্ট এর ধরন বাছাই

ক্লিক করার পর এখানে দুইটা অপশন আসবে এর মধ্যে আমি General Consumer সিলেক্ট করছি,সিলেক্ট করার পর নিচে এই Next অপশন আছে এবং পাশে তীর চিহ্ন তে ক্লিক করে দিবো।


রকেট একাউন্ট খোলার নিয়ম ও শর্ত

ক্লিক করার পর এখানে টার্মস এন্ড কন্ডিশন গুলো দেখাবে আর নিচে I AGREE নামের অপশন এর পাশে যে তীর চিহ্ন আছে এটাতে ক্লিক করে দিবো।

এন আইডি কার্ডের ছবি দেওয়া

ক্লিক করার পর এখানে এন আইডি কার্ডের ছবি তুলতে হবে। এন আইডি কার্ডের সামনের দিকে ক্যামেরায় ক্লিক করে দিতে হবে । এর পরে পার্মিসন চাইতে পারে তখন আপনারা While Using সিলেক্ট করবেন। তারপর সামনের দিকের ছবিটা তুলবো, ছবি তোলার পর যে প্লাস আইকনটা আছে মানে টিক চিহ্নটাতে ক্লিক করে দিবো ক্লিক করার পর এটাকে রিসাইজ করতে হবে। তারপর আবার এন আইডি কার্ডের পিছনের দিকের ছবি তুলে নিবো, ছবি তোলার পর নিচে টিক চিহ্নতে ক্লিক করবো এইটাও রিসাইজ করে নিবো, রিসাইজ করে উপরে টিক চিহ্নতে ক্লিক করে দিবো। দুইটা কাজই হয়ে গেল এখন Next অপশন এর পাশে তীর চিহ্ন আছে এটাতে ক্লিক করে দিবো

এন আইডি কার্ড এর তথ্য চেক

ক্লিক করার পর এন আইডি কার্ডটা কিন্তু নিয়ে নিছে সে কারণে সব ইনফরমেশন গুলো চলে আসছে, এখানে আপনার আইডি কার্ড অনুযায়ী সব মিলিয়ে নিবেন এবং Area / MB Office যে অপশনটা আছে এখানে ক্লিক করে এটা কোন এরিয়াতে পড়েছে সেটা দিতে হবে এরিয়াটা সিলেক্ট করে Next এর পাশে যে তীর চিহ্ন অপশনটা আছে এখানে ক্লিক করে দিবো,

তারপর এখানে উপজেলা সিলেক্ট করতে হবে, উপজেলা সিলেক্ট করে Next এর পাশে তীর চিহ্নতে ক্লিক করবো, এরপর Gender সিলেক্ট করতে হবে,

এখন এখান থেকে মেল সিলেক্ট করে দিবো, তারপর সেখানে বৈবাহিক অবস্থা সিলেক্ট করতে হবে এখানে আমি সিংগেল দিয়ে দিবো ধর্ম ইসলাম দিবো তারপর সোর্স অফ ফান্ড মানে কোন সোর্স থেকে আপনি টাকা ইনকাম করেন? যদি আপনি চাকুরি করে থাকেন তাহলে Sallary Account দিবেন আর যদি ,বিজনেস করেন তবে ডিকাউন্ট Bussiness Account দিবেন বা যেটা আপনার কাজের সাথে মিলে সেটা আপনি দিয়ে দিবেন ।

পেশাটা সিলেক্ট করবো এখানে কোনো পেশার সাথে যদি না মিলে তাহলে আদারস দিয়ে দিবো। এখানে বলছে কোন উদ্দেশ্যে ট্রানজেকশন করা হবে, Purpase Of Transaction এখানে অনেক গুলো স্যালারি অপশন আছে সেখান থেকে আমি Personal দিয়ে দিবো, এরপর Next এ ক্লিক করে দিবো।

ফেস ভেরিফিকেশন করা

এরপর এখানে যার নামের NID Card তার Live ছবি দিয়ে ভেরিফিকেশন করতে হবে।এখন স্কিনে Next এ ক্লিক করে দিবো। ক্লিক করার পর সরাসরি ফেসটাকে স্কান করে নিব এখানে কতো গুলো ইন্সট্রাকশন দিবে যে চোখের পলক ফেলুন বা ডানে ঘুরুন বামে ঘুরুন মোট কথা যা বলবে সেটা করতে হবে। এসব করার পর ফেস ভেরিফিকেশনটা শেষ হবে।

এবার সমস্ত ইনফরমেশন দেখাবে এখন নিচে CONFIRM এর পাশের তীর চিহ্নতে ক্লিক করবো ।

এরপর KYC Information Successfully এইটা দেখাবে, এখন এখানে কাজ শেষ, এখন আমাদের সামনে একটি পপ আপ আসবে এখানে আমাদেরকে ok তে ক্লিক করে দিতে হবে।

নমিনি তথ্য

এবারে আমাদেরকে এখান থেকে নমিনি আপডেট করতে হবে। নমিনি বলতে কি সেটা আপনারা কম বেশি সবাই জানেন যদি কোন কারনে আপনি মারা যান তবে এখানে দেওয়া নমিনি টাকাটা তুলতে পারবেন। আপনারা আপনাদের নমিনি তত্ত্ব দিয়ে দিবেন। আমি আমার নমিনি পরে দিবো তাই এখান থেকে ব্যাক করে চলে আসব তারপর LATER এ দিয়ে OK তে ক্লিক করবো।

রকেট একাউন্ট খোলা শেষ

এখন আমি এই যে Tap For Balance এখানে ক্লিক করলে আমরা 15 টাকা দেখতে পাব এটা আমাদেরকে বোনাস হিসেবে তারা দিয়েছে। এই হচ্ছে মুল বিষয় এখানে আমার একাউন্ট ক্রিয়েট করা শেষ।

এরপর চাইলেই কিন্তু লেনদেন করা সম্ভব, এখন চাইলেই রকেট দিয়ে সেন্ড মানি করা যাবে, যদি এটার মধ্যে টাকা থাকে বা কেউ টাকা পাঠাইলে এটার মধ্যে আসবে।

রকেট ক্যাশ আউট চার্জ

রকেট একাউন্ট থেকে কাস্টমারের কতো টাকা চার্জ লাগে তা নির্ভর করে অ্যাকাউন্ট টাইপ ও ট্রানজেক্সন এর ধরন অনুযায়ী । নিচে দেখানো টেবিল টি সরাসরি রকেট এর অফিসাল ওয়েব সাইট থেকে নেওয়া।

রকেট ক্যাশ আউট চার্জ

শেষ কথা

আপনি যদি চান কম খরচে টাকা লেন দেন অথবা উত্তলোন করবেন তবে রকেট একাউন্ট আপনার জন্য সেরা হবে যদি আপনি নিয়মিত টাকা লেন দেন করেন। যেখানে বিকাশ , নগদ ইত্যাদি তে কিন্তু লেনদেন করতে বেশ কিছু অতিরিক্ত খরচ হয়ে যায় আরো দেখুন বিকাশে হাজারে কতো টাকা ক্যাশ আউট চার্জ কাটে ।

সাধারন প্রশ্ন উত্তর

রকেট ক্যাশ আউট চার্জ কত ২০২৬?

ক্যাশ আউট চার্জ হলো প্রতি হাজারে ১৬.৭০ টাকা (১.৬৭%) সুত্র: Dutch-Bangla Bank

রকেট থেকে ব্যাংকের টাকা ট্রান্সফারের চার্জ কত?

Rocket থেকে DBBL ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে হাজারে ৯ টাকা (০.৯%) চার্জ কাটে। আর সাধারণ ব্যাংকে প্রতি হাজারে ১০ টাকা বা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী ফি কাটা হয়।

রকেট সেলারি একাউন্টের সুবিধা কী কী?

ক্যাশ-আউট চার্জ কম, ATM থেকে টাকা উত্তোলন ও লেনদেন, মাসের বেতন সহজে পাওয়া যায়। ৩ লাখ টাকা পর্যন্ত ব্যালেন্স রাখার সুবিধা ইত্যাদি।

রকেট স্যালারি একাউন্ট থেকে ক্যাশ আউট করতে কত চার্জ লাগে?

DBBL ATM সম্পূর্ণ ফ্রি , Agent Point থেকে হাজারে ০.৯% বা ৯ টাকা চার্জ। DBBL Branch থেকে ১০ টাকা করে চার্জ।


Faredul Ali

Wordpress and Tech Devloper


Share:

68 views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


খুজুন



বিভাগ